শেয়ারFacebookWhatsApp

BPSC এর পূর্ণরুপ কি?

উত্তর: BPSC এর পূর্ণরুপ হলোঃ Bangladesh Public Service Commission.

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

BPSC এর পূর্ণরুপ কি?

উদ্দীপক

জনাব রহমান প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদের কর্মকর্তা হিসেবে অবসরে যান। অবসর পরবর্তী সময়ে মহামান্য রাষ্ট্রপতি তাকে একটি সাংবিধানিক সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। তিনি তার কর্মস্থলে সম্পর্ণ স্বাধীন থেকে জাতিকে একটি সুন্দর, সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেন। তার এরূপ কর্মকান্ড গণতান্ত্রিক উন্নয়ন ধারায় দেশকে আর ও এক ধাপে এগিয়ে নিয়ে যায়।

Jessore · 2023

উত্তর

BPSC এর পূর্ণরুপ হলোঃ Bangladesh Public Service Commission.

উত্তর

মহাসচিব নিরক্ষক ও নিয়ন্ত্রক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ। তিনি দায়িত্ব গ্রহণের তারিখ হতে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া এর মধ্যে যা আগে ঘটে সে সময় পর্যন্ত স্বীয়পদে বহাল থাকবেন। তবে এর পূর্বেও তিনি রাষ্ট্রপতি কে উদ্দেশ্য করে স্বাক্ষর যুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করতে পারেন। তিনি সুপ্রিম কোর্টের বিচারকদের মতোই স্বাধীন। শাসন বিভাগ ইচ্ছামতো তাকে পদযুক্ত করতে পারে না। কেবল অসদাচরণ বা অসামর্থের কারণে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের প্রস্তাবক্রমে রাষ্ট্রপতির আদেশে তাকে অপসারণ করা যায়। সহজ কথায় সুপ্রিম কোর্টের কোন বিচারক যে রূপ পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন, সেরুপ পদ্ধতি ও কারণে মহা হিসাব নিরক্ষক ও অপসারিত হতে পারেন।

উত্তর

উদ্দীপকের জনাব রহমান সাহেব বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্মরত। সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুশাসন হলো এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতার সুষ্ঠুভাবে চর্চা করা হয়। এ শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, সরকারের নীতি ও কর্মকান্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী পুরুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আয়নের শাসন নিশ্চিত করে এবং অর্থ সামাজিক অগ্রগতিকে প্রাধান্য দেয়। আর দেশে যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে সে রাষ্ট্রে সুশাসন নিশ্চিত হয়েছে বলে ধরে নেওয়া হয়। উদ্দীপকের জনাব রহমান রাষ্ট্রপতি কর্তৃক একটি সাংবিধানিক সংস্থায় চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তিনি তার কর্মস্থলে সম্পূর্ণ স্বাধীন থেকে যাতে একটি সুস্থ, সুন্দর ও অবাধ নির্বাচন উপহার দেন। এরূপ বর্ণনায় নির্বাচন কমিশনের সাদৃশ্য পাওয়া যায়।নির্বাচন কমিশন দেশের সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব হল একটি সুষ্ঠু, সুন্দর, অবাত ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সৎ ও যোগ্যতা নির্বাচন করা। তাদের এরূপ কাজের মাধ্যমে দেশে গণতন্ত্রের চর্চার পথ সুগম হয়। নাগরিকরা তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ লাভ করে। আর গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করে দেশের সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনের ভূমিকা অগ্রগণ্য।

উত্তর

উদ্দীপকের জনাব রহমান নির্বাচন কমিশনের চেয়ারম্যান পদে কর্মরত আছেন। তার কর্মকাণ্ড গণতান্ত্রিক উন্নয়ন ধারায় ইতিবাচক ভূমিকা পালন করবে। - এর বক্তব্যের সাথে আমি একমত। নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব হল দেশের সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।নির্বাচন কমিশনের এর ভূমিকার মাধ্যমে দেশে জনগণ সুষ্ঠুভাবে তাদের মতামত প্রদানের সুযোগ লাভ করে। এর ফলে দেশে গণতান্ত্রিক ধারা সুদৃঢ় হয়। উদ্দীপকের জনাব রহমান সম্পূর্ণ স্বাধীনভাবে দেশে একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে। তার এরূপ কর্মকান্ড দেশে গণতান্ত্রিক ধারায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। কারণ গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণের পূর্ব শর্ত হচ্ছে কার্যকর নির্বাচন ব্যবস্থা। অন্যকথায় নির্বাচনের উপর জনগণের আস্থা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের রক্ষাকবচ। আর এই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন পরিচালনা করা। এছাড়াও সকল স্থানীয় সরকার পরিষদ যথা -ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ ও পার্বত্য জেলা পরিষদের নির্বাচন পরিচালনা এবং আনুষাঙ্গিক কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদন করা। এক্ষেত্রে ভোটার তালিকা প্রণয়ন, প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকরণ, দল সম্পর্কিত নীতিমালা ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে থাকে। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় একমাত্র নির্বাচনের মাধ্যমেই জনগণ সরাসরি শাসনকার্যে অংশগ্রহণ করতে পারে। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, দেশের গণতন্ত্রের ইতিবাচক আবহ তৈরি করতে জনগণের অংশগ্রহণের বিকল্প নেই। আর সেটির নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ভূমিকা অগ্রগণ্য।
HSCCivics 2nd PaperJessore 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।