শেয়ারFacebookWhatsApp

ACC- এর পূর্ণরূপ কী?

উত্তর: ACC - এর পূর্ণরূপ হলো- Anti Corruption Commission।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

ACC- এর পূর্ণরূপ কী?

উদ্দীপক

সম্প্রীতির জনাব সেলিনা ইসলাম বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ লাভ করেছেন । প্রতিষ্ঠানটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ। সুশীল সমাজ মনে করে উক্ত প্রতিষ্ঠানের নিরপেক্ষ ভূমিকার দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসতে পারে।

Jessore · 2022

উত্তর

ACC - এর পূর্ণরূপ হলো- Anti Corruption Commission।

উত্তর

জলবায়ু পরিবর্তনে অন্যতম দুটি কারণ হলো বৈশ্বিক উষ্ণায়ন,বৃক্ষ নিধন ও বনভূমি উজাড়।মানুষের দ্বারা উষ্ণতা বৃদ্ধিকারক গ্যাস মিশ্রণের পরিমাণ বৃদ্ধির ফলে বায়ুমণ্ডল ও পৃথিবীর ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠেছে, ভূপৃষ্ঠের পানির উচ্চতা বাড়ছে। অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধি পাবার ফলে ঘরবাড়ি, আসবা পত্র তৈরি,জ্বালানি কাজে ব্যবহার ইত্যাদি কারণে অপরিকল্পিত ও অধিকহারে বৃক্ষ নিধন করা হচ্ছে। ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে।

উত্তর

উদ্দীপাকে জনক সেলেনা ইসলাম বাংলাদেশের সংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের প্রধান হিসেবে কর্মরত। বাংলাদেশ নির্বাচন কমিশন হলে একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধানে ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অনাদিক চাটন নির্বাচন কমিশনার (ইসি) সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ দান করেন। সংসদের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কর্তৃক তাদের কর্মের শর্তাবলী নির্ধারণ করেন। এক্ষেত্রে নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত একটি সংস্থা হিসেবে পরিগণিত হবে। প্রধান নির্বাচন কমিশনের ও অন্য কমিশনার কোন নির্বাচন কমিশনের দায়িত্ব পালনকালে স্বাধীন থাকবেন এবং সংবিধান আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের আন্তরিকতা ও নিরপেক্ষ ভূমিকার ফলে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা অথবা বজায় রাখা সম্ভব। উদ্দীপকেও আমরা দেখতে পাই, সম্প্রীতির জনাব সেলিনা ইসলাম বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ লাভ করেছেন। প্রতিষ্ঠানটি অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ। সুশীল সমাজ মনে করে উক্ত প্রতিষ্ঠানের নিরপেক্ষ ভূমিকায় দেশের গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনতে পারে, যা প্রধান নির্বাচন কমিশন কে নির্দেশ করে। সুতরাং বলা যায়, জনাব সেলিনা ইসলাম বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের প্রধান হিসেবে কর্মরত।

উত্তর

সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠান তথা বাংলাদেশ নির্বাচন কমিশনের ভূমিকা মুখ্য। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যা গঠনের অবশ্যই হলো প্রজাতন্ত্রের বিভিন্ন পর্যায় জনপ্রতিনিধি বাছাই সুষ্ঠু ব্যবস্থাপনা করা। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে কমিশনটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। এ লক্ষ্যে কমিশন ভোটারের যথার্থতা নির্ধারণের স্বার্থে ভোটার তালিকা প্রণয়ন, তদারকি ও নিয়ন্ত্রণ করে থাকে। আবার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কমিশন রিটার্নিং অফিসার নিয়োগ প্রদান করে থাকে। নির্ধারিত দিনে ভোটগ্রহণ থেকে শুরু করে ভোট প্রদানের তদারকি, বিশৃঙ্খলা এরাতে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ, জাল ভোটসহ বিভিন্ন নির্বাচনী অপরাধ ও দুর্নীতি ঠেকাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও প্রয়োজনে দোষীদের শাস্তি বিধান করে এ কমিশন। নিরপেক্ষতা নিশ্চিত করার স্বার্থে বিধিবদ্ধ এ সংস্থাটি স্বাধীন ও প্রভাব মুক্ত অবস্থায় কাজ করে থাকে। নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান নির্বাচন কমিশনারের পরামর্শ হিসেবে আরও কয়েকজন সরকার নির্বাচন কমিশনার থাকেন। সুতরাং দেখা যাচ্ছে, ভোটারদের পরিচয় নিশ্চিত করা থেকে শুরু করে নির্বাচন পরিচালনা সংক্রান্ত এমন কি ফলাফল প্রকাশ পর্যন্ত নির্বাচন কমিশনার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে। আর সাংবিধানিক উপায়ে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করে নির্বাচনকে অবাধ, উন্মুক্ত ও সকলের অংশগ্রহণ ও নিশ্চিত করে কমিশনটি। তাই বলা যায়, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ভূমিকা অনস্বীকার্য।
HSCCivics 2nd PaperJessore 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।