'গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ অপরিসীম'- ব্যাখ্যা কর।
উত্তর: গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠান নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণের পূর্ব শর্ত হলো কার্যকর নির্বাচন ব্যবস্থা। অন্যকথায় নির্বাচনের ওপর জনগণের আস্থা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের রক্ষাকবচ। আর এ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের দায়িত্ব হল রাষ্ট্রের সকল নির্বাচন পরিচালনা এবং আনুষাঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন। এছাড়া নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকরণ, দল সম্পর্কিত নীতিমালা ও নির্বাচন সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করাও নির্বাচন কমিশনের কাজ। এসব কাজের মাধ্যমে জনগণ নির্বাচনের মাধ্যমে সরাসরি শাসন কাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে। তাই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনের ভূমিকা অত্যাধিক।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
'গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ অপরিসীম…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর