উপজেলা পরিষদ কীভাবে গঠিত হয়?
উত্তর: উপজেলা পরিষদ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান (এদের মধ্যে একজন হবেন মহিলা) এবং উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার (যদি থাকে) মেয়র এবং তিনজন মহিলা সদস্যের সমন্বয়ে উপজেলা পরিষদ গঠিত হয়। ২০০৯ সালের উপজেলা পরিষদ আইনে জাতীয় সংসদ সদস্যদের পরিষদের পরামর্শকের ভূমিকা পালনের ক্ষমতা দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার (যদি থাকে) চেয়ারম্যানবৃন্দ পদাধিকার বলে এর সদস্য হবেন। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার (যদি থাকে) নির্বাচিত মহিলা সদস্যদের ভোটে তাদের মধ্য থেকে তিনজন মহিলা উপজেলা পরিষদের সদস্য নির্বাচিত হবেন। এই পরিষদের জন্য তিন সদস্যের একটি চেয়ারম্যান প্যানেল থাকবে, যার অন্তত একজন হবেন মহিলা। উপজেলা নির্বাহী অফিসার (UNO- Upazila Nirbahi Officer) পরিষদের নির্বাহী কর্মকর্তা বা সচিবের দায়িত্ব পালন করবেন। পরিষদের কার্যকাল হবে পাঁচ বছর।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উপজেলা পরিষদ কীভাবে গঠিত হয়?
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর