উদ্দীপকে '?' চিহ্নিত সংস্থাটি হলো SAARC। এ আঞ্চলিক সহযোগিতা সংস্থার রচিত সনদগুলোর লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলো-সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব-বিরোধ দূর করে একে অন্যের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন ও সমঝোতা, সৃষ্টি করা এবং অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত ও বাস্তবায়ন করাই ছিল এর অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। এছাড়া সমন্বিত উন্নয়ন স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং পৃথিবীর সকল আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পর্ক উন্নয়ন করা। সার্ক-এর অন্যতম আর একটি লক্ষ্য হলো, দেশগুলোর জনগণের জীবনের মানোন্নয়ন এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করা।
তাই আমরা বলতে পারি, 'সার্ক সনদ'-এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলো সার্কভুক্ত দেশগুলোর সার্বিক উন্নয়ন ও সৌহার্দমূলক সম্পর্কের জন্যই গৃহীত হয়েছে।