নির্বাচন কমিশনের দুটি কাজ সম্পর্কে লিখ।
উত্তর: বাংলাদেশ সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত। নির্বাচন কমিশনের কার্যাবলি সংবিধান কর্তৃক নির্ধারিত। নির্বাচন কমিশন যে সমস্ত কাজ করে থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কাজ হলো- ১. নির্বাচনি এলাকার সীমানা: নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিষয়ে কোনো সমস্যা ও জটিলতার সৃষ্টি হলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। ২. রাষ্ট্রপতি ও সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান: সংসদ সদস্য নির্বাচন বা জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন কয়েকটি ধাপ অনুসরণ করে। যেমন- তফসিল ঘোষণা, মনোনয়নপত্র ছাড়া, মনোনয়নপত্র গ্রহণ, বাছাই, চূড়ান্ত মনোনয়ন প্রকাশ, ভোট গণনা এবং ফলাফল প্রকাশ ইত্যাদি। রাষ্ট্রপতি পদের নির্বাচনের দায়িত্বও নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
নির্বাচন কমিশনের দুটি কাজ সম্পর্কে লিখ।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর