বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ নিচে উল্লেখ করা হলো-বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো সর্বজনীন ভোটাধিকার। সংবিধান অনুযায়ী ১৮ বছর বয়স্ক সকল নাগরিকের ভোটাধিকার স্বীকৃত।ভোটাধিকার নাগরিকের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার। ভোট নাগরিকের পবিত্র আমানত। তাই বাংলাদেশে গোপন ব্যালট পেপারের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের ব্যবস্থা রয়েছে।বাংলাদেশের সকল নাগরিকের ভোটদানের সমান অধিকার রয়েছে। প্রত্যেকের একটি ভোট। প্রত্যেক নির্বাচনী এলাকার জন্য একটি অভিন্ন ভোটার তালিকা থাকবে।সমগ্র বাংলাদেশ জনসংখ্যার সমতার ভিত্তিতে একক নির্বাচনী এলাকায় বিভক্ত। এক একটি নির্বাচনী এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে একজন করে প্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হন।বাংলাদেশের নির্বাচনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রত্যক্ষ ভোট পদ্ধতি। বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যগণ নাগরিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। এছাড়া রাষ্ট্রপতি এবং সংসদের সংরক্ষিত মহিলা আসন ব্যতীত অন্যান্য ক্ষেত্রে জনপ্রতিনিধিগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার আরেকটি উল্লেখযোগ্য, বৈশিষ্ট্য হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান।বাংলাদেশের নির্বাচন পরিচালনার একমাত্র সাংবিধানিক সংস্থা হলো 'নির্বাচন কমিশন। জাতীয় সংসদ, রাষ্ট্রপতি, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর