শেয়ারFacebookWhatsApp

অষ্টম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

উত্তর: অষ্টম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০১ সালের ১ অক্টোবর।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

অষ্টম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

উদ্দীপক

গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন হলো প্রতিনিধি বাছাইয়ের সাংবিধানিক প্রক্রিয়া। বাংলাদেশে নিয়মিত স্থানীয় ও জাতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়। তবে এখানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি ভিন্ন। [ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, কুমিল্লা]

উত্তর

অষ্টম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০১ সালের ১ অক্টোবর।

উত্তর

জনগণের মধ্যে বয়োপ্রাপ্ত ও যোগ্যতা অর্জনকারী সকল ভোটারকে সমষ্টিগতভাবে নির্বাচকমণ্ডলী বলে। নির্বাচকমণ্ডলীর ভোটাধিকারের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও ইচ্ছা-অনিচ্ছার বহিঃপ্রকাশ ঘটে। জনগণ যা চায় নির্বাচকমণ্ডলী তার বিপরীত কিছু করতে পারে না। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে নির্বাচকমণ্ডলীর সিদ্ধান্তের মধ্য দিয়ে। নির্বাচকমণ্ডলীর সিদ্ধান্ত নাগরিকদের ইচ্ছার দ্বারা প্রভাবিত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ নিচে উল্লেখ করা হলো- ⦿ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো সর্বজনীন ভোটাধিকার। সংবিধান অনুযায়ী ১৮ বছর বয়স্ক সকল নাগরিকের ভোটাধিকার স্বীকৃত। ⦿ ভোটাধিকার নাগরিকের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার। ভোট নাগরিকের পবিত্র আমানত। তাই বাংলাদেশে গোপন ব্যালট পেপারের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের ব্যবস্থা রয়েছে। ⦿ বাংলাদেশের সকল নাগরিকের ভোটদানের সমান অধিকার রয়েছে। প্রত্যেকের একটি ভোট। প্রত্যেক নির্বাচনী এলাকার জন্য একটি অভিন্ন ভোটার তালিকা থাকবে। ⦿ সমগ্র বাংলাদেশ জনসংখ্যার সমতার ভিত্তিতে একক নির্বাচনী এলাকায় বিভক্ত। এক একটি নির্বাচনী এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে একজন করে প্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হন। ⦿ বাংলাদেশের নির্বাচনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রত্যক্ষ ভোট পদ্ধতি। বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যগণ নাগরিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। এছাড়া রাষ্ট্রপতি এবং সংসদের সংরক্ষিত মহিলা আসন, ব্যতীত অন্যান্য ক্ষেত্রে জনপ্রতিনিধিগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। ⦿ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান। ⦿ বাংলাদেশের নির্বাচন পরিচালনার একমাত্র সাংবিধানিক সংস্থা হলো নির্বাচন কমিশন। জাতীয় সংসদ, রাষ্ট্রপতি, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত।

উত্তর

বাংলাদেশে সংসদীয় তথা প্রতিনিধিত্বমূলক, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে। এ ব্যবস্থায় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করার গুরুদায়িত্ব নাগরিক তথা নির্বাচকমণ্ডলীর ওপর ন্যস্ত। বাংলাদেশে সংবিধান অনুযায়ী সর্বজনীন ভোটাধিকার নীতি স্বীকৃত। সর্বজনীন ভোটাধিকার বলতে রাষ্ট্রের প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের নির্বাচনে ভোট দেওয়া ও পাওয়ার অধিকারকে বোঝায়। সকল নাগরিক যাতে রাষ্ট্রের ভালোমন্দ, কল্যাণ-অকল্যাণ বিচার বিবেচনায় অংশ নিতে পারে সেজন্য সকলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া প্রয়োজন। এ লক্ষ্যেই বাংলাদেশ সংবিধানের ১২১ ও ১২২ অনুচ্ছেদ অনুযায়ী ১৮ বছর বয়স্ক বাংলাদেশের সকল নাগরিক ধর্ম, জাত, বর্ণ নারী-পুরুষ নির্বিশেষে ভোটাধিকারের সুযোগ পাবে। গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকগণ যতবেশি ভোটাধিকার প্রয়োগ করবে গণতন্ত্র তত বেশি সুদৃঢ় হবে। ভোটাধিকার নাগরিকের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার। এ প্রসঙ্গে, রাষ্ট্রবিজ্ঞানী লর্ড ব্রাইস বলেন, "রাজনৈতিক অধিকারের মাধ্যমে মানুষ ব্যক্তিত্ব ও মর্যাদাসম্পন্ন হয়।” গণতান্ত্রিক মূল্যবোধ ও আদর্শ সমুন্নত রাখা, গণসার্বভৌমত্বের বিকাশ ঘটানো, জনমতের প্রতিফলন, সরকারের স্বৈরাচারিতারোধ, দক্ষ শাসনব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে নির্বাচনে নাগরিকের সক্রিয় ভূমিকা পালন খুবই গুরুত্বপূর্ণ।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।