শেয়ারFacebookWhatsApp

প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে? ব্যাখ্যা কর।

উত্তর: জনগণ যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে। এতে প্রতিনিধি নির্বাচনে মধ্যস্থতাকারী কেউ থাকে না। বাংলাদেশের সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যান প্রভৃতি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

রিমা খুব খুশি। কারণ সে এবার নতুন ভোটার হবে। সে ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় তৎপরতা দেখিয়েছে। প্রথমবার ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ তার মাঝে স্পষ্টই লক্ষ করা যায়। কারণ সে জানে নির্বাচনে নাগরিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সে আরও জানে ভোটাধিকার একটি পবিত্র দায়িত্ব। [ঢাকা কলেজ, ঢাকা]

উত্তর

বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে।

উত্তর

জনগণ যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে। এতে প্রতিনিধি নির্বাচনে মধ্যস্থতাকারী কেউ থাকে না। বাংলাদেশের সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যান প্রভৃতি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন।

উত্তর

উদ্দীপকে নির্বাচনে একজন নাগরিকের করণীয় বা ভূমিকা বর্ণিত হয়েছে।জনগণের অংশগ্রহণ ব্যতীত নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব নয় বলে জনগণকে নির্বাচনের প্রাণ বলা হয়। নির্বাচনে জনগণের অংশগ্রহণই একে প্রাণবন্ত করে তোলে। নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা সম্ভব হয় যা গণতান্ত্রিক শাসনব্যবস্থার মূলভিত্তি। আর যোগ্য প্রতিনিধি বাছাইয়ের গুরুদায়িত্ব জনগণকেই পালন করতে হয় নির্বাচনের মাধ্যমে। তাই জনগণকে নির্বাচনের প্রাণ বলা হয়। উদ্দীপকের রিমা ভোটার হিসেবে ভোটদানে খুবই আগ্রহী। কারণ সে জানে নির্বাচনে নাগরিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নাগরিকের সচেতন ভূমিকার মাধ্যমে একজন সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হতে পারে যারা দেশের উন্নয়নে কাজ করতে পারে। তাই প্রতিটি নাগরিকের উচিত ভোট প্রদানে সঠিক প্রার্থী বাছাই করা এবং সবকিছুর উর্ধ্বে উঠে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত করা।

উত্তর

বাংলাদেশের প্রেক্ষিতে ভোটাধিকার প্রতিটি নাগরিকের পবিত্র আমানত হওয়ায় উদ্দীপকের রিমা সম্পর্কিত প্রশ্নের মন্তব্যটি যথার্থ।গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের শাসনব্যবস্থার ভিত্তি হলো নির্বাচন। আর নির্বাচনের প্রাণ হলো জনগণ। জনগণ নির্বাচনে অংশ নেয় এবং যোগ্য প্রার্থীকে বাছাই করে দেশের শাসনব্যবস্থা পরিচালনায় নিযুক্ত করে। যোগ্য প্রার্থী বাছাইয়ে জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়ায় বেশকিছু শর্তের ভিত্তিতে ভোটার নির্বাচন করা হয়। উদ্দীপকের রিমাও এসব শর্ত পালনের মাধ্যমে নতুন ভোটার হিসেবে নির্বাচিত হয়েছে। প্রত্যেক নাগরিকেরই ভোটদানের অধিকার রয়েছে। পাঠ্যবই থেকে জানা যায়, এটি নাগরিকের পবিত্র আমানত। সাধারণ জনগণ সব ধরনের চাপের ঊর্ধ্বে থেকে গোপন ভোট পদ্ধতির আওতায় মনমতো প্রার্থী বাছাই করে থাকেন। এতে প্রত্যেকের ভোটাধিকারের স্বাধীনতা রয়েছে। তাদের প্রদত্ত ভোটের ফলাফলের ওপরই নির্ভর করে দেশের সমগ্র শাসনব্যবস্থা। তাই ভোটকে প্রত্যেক নাগরিকের পবিত্র আমানত বলা হয়, যা পরবর্তীতে সে যোগ্য প্রার্থীকে বাছাই করার মাধ্যমে প্রদান করে। এমনিভাবে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে উদ্দীপকের রিমার ভোটও তার পবিত্র আমানত। কেননা সেও একইভাবে অন্যান্য ভোটারের মতো ভোটদান প্রক্রিয়ায় অংশ নিবে এবং নিজের মতামত প্রয়োগ করবে। প্রতিটি নাগরিকের মতো উদ্দীপকের রিমার ভোটও তার ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে। গোপন এবং প্রত্যক্ষ পদ্ধতিতে ভোটদান করে সে তার এ. পবিত্র আমানতকেই প্রয়োগ করবে। তাই সার্বিক দিক পর্যালোচনা শেষে বলা যায় যে, প্রশ্নের মন্তব্যটি যথার্থ।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।