শেয়ারFacebookWhatsApp

নির্বাচন কমিশনের প্রধান কার্যাবলি ব্যাখ্যা কর।

উত্তর: নির্বাচন কমিশনের কতকগুলো প্রধান কার্যাবলি রয়েছে, এগুলো হলো- দেশে নির্বাচন পরিচালনা করা, ভোটার তালিকা হালনাগাদ করা, নির্বাচনি সীমানা নির্ধারণ করা, এলাকার জনসংখ্যানুপাতে নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ করা, নির্বাচনসংক্রান্ত সমস্যা সমাধান করা, নির্বাচনি তফসিল ও আচরণবিধি ঘোষণা করা, নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা ইত্যাদি।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

নির্বাচন কমিশনের প্রধান কার্যাবলি ব্যাখ্যা কর।

উদ্দীপক

শ্রীলঙ্কার নাগরিক চামিন্দা কুমারাতুঙ্গার কাছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচন ২০১৫ সম্পর্কে একটি টিভি চ্যানেল জানতে চেয়েছিল। উত্তরে সে বলে, মহিন্দ সরকারকে আমরা দীর্ঘদিন দেখেছি কিন্তু তারা তাদের কার্যক্রমে শ্রীলঙ্কার জনগণের কাঙ্ক্ষিত আশা- আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। অপরদিকে মৈত্রীপাল সিরিসেন কলম্বোর মেয়র থাকাকালে ব্যাপক উন্নয়ন করেছেন এবং অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন। এজন্য শ্রীলংকার ৫৫ শতাংশ নাগরিক পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মৈত্রীপাল সিরিসেন- এর ওপর আস্থা রেখেছেন।

উত্তর

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালে।

উত্তর

নির্বাচন কমিশনের কতকগুলো প্রধান কার্যাবলি রয়েছে, এগুলো হলো- দেশে নির্বাচন পরিচালনা করা, ভোটার তালিকা হালনাগাদ করা, নির্বাচনি সীমানা নির্ধারণ করা, এলাকার জনসংখ্যানুপাতে নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ করা, নির্বাচনসংক্রান্ত সমস্যা সমাধান করা, নির্বাচনি তফসিল ও আচরণবিধি ঘোষণা করা, নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা ইত্যাদি।

উত্তর

উল্লিখিত উদ্দীপকে যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো নির্বাচনে নির্বাচকমণ্ডলীর অংশগ্রহণের গুরুত্ব। নির্বাচনের মাধ্যমে নাগরিকগণ তাদের মৌলিক অধিকার ও রাজনৈতিক কর্তব্য ও দায়িত্ব পালন করে থাকে। সুতরাং রাজনৈতিক জীব হিসেবে নির্বাচনের মাধ্যমে নাগরিকদের তথা নির্বাচকমণ্ডলীর সামাজিক ও রাজনৈতিক জীবনের সুরক্ষা ও উন্নয়ন নিজেদেরই নিশ্চিত করতে হয়।উদ্দীপকে দেখা যায়, শ্রীলঙ্কার মাহিন্দ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকেও শ্রীলঙ্কার জনগণের কাঙ্ক্ষিত আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। ঘটাতে পারেনি। অপরদিকে, মৈত্রিপাল সিরিসেন কলম্বোর মেয়র থাকাকালে ব্যাপক উন্নয়ন করেছেন এবং অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন। তাই শ্রীলঙ্কার জনগণ মৈত্রীপাল সিরিসেনকে শ্রীলঙ্কার পরবর্তী রাষ্ট্রপতির দায়িত্ব অর্পণ করতে প্রস্তুত। উত্তম, গ্রহণযোগ্য ও সুষ্ঠু সরকার গঠনের জন্য নাগরিকের অংশগ্রহণের ব্যাপক গুরুত্ব রয়েছে। নির্বাচনে জনমতের প্রভাবে নির্বাচকমণ্ডলী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে মতলববাজরা জয়লাভ করতে পারে না। নির্বাচনে নির্বাচকমণ্ডলী সৎ ও দক্ষ রাজনীতিবিদদের বাছাই করে। ফলে নির্বাচনে নির্বাচকমণ্ডলীর গুরুত্ব ব্যাপক।উদ্দীপকের সার্বিক দিক বিচারে তাই বলা যায়, ঘটনায় নির্বাচনে নির্বাচকমণ্ডলীর অংশগ্রহণের গুরুত্বের বিষয়টি ফুটে উঠেছে।

উত্তর

নির্বাচনে নির্বাচকমণ্ডলী তথা নাগরিকদের অংশগ্রহণ গণতন্ত্রকে সফল করে তোলে-বক্তব্যটি সঠিক। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এবং গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনে নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন। গণতন্ত্রের বিরোধী শক্তি যাতে রাষ্ট্রের ক্ষমতায় যেতে না পারে সেজন্য দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানে জনগণের ব্যাপক অংশগ্রহণভিত্তিক নির্বাচন হওয়া জরুরি। উদ্দীপকের উল্লিখিত বিষয়টি গণতন্ত্রকে সঠিক মাত্রায় সফল করে তোলে। সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন এবং নাগরিকের সতর্ক ও সচেতন মনোভাবের কারণে গণতান্ত্রিক মূল্যবোধ নিরাপদ থাকে। ফলে নাগরিকগণ নির্বাচনে অংশগ্রহণ করে তাদের পছন্দমতো সরকার গঠন করে আর সরকার জনগণের কাছে দায়বদ্ধ থেকে সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করতে বাধ্য থাকে।জনগণ পরোক্ষভাবে তাদের ভোটপ্রদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে আইন প্রণয়ন ও সরকার পরিচালনায় অংশগ্রহণ করে থাকে। নির্বাচিত প্রতিনিধিগণ জনগণ তথা নাগরিকদের পক্ষেই শাসন কাজ পরিচালনা করে থাকে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সফলতার পূর্বশর্তই হচ্ছে নির্বাচন। এজন্যই বর্তমান প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থায় নির্বাচনে নাগরিকের অংশগ্রহণের গুরুত্ব অপরিসীম। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, নির্বাচনে নির্বাচকমণ্ডলী তথা নাগরিকদের অংশগ্রহণ আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে সফল করে তোলে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।