শেয়ারFacebookWhatsApp

'নির্বাচনে নাগরিকদের ভূমিকা অপরিসীম'-উক্তিটির যথার্থতা যাচাই কর।

উত্তর: "নির্বাচনে নাগরিকের ভূমিকা অপরিসীম"- উক্তিটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ।বর্তমান বিশ্বের বিপুল জনসংখ্যা অধ্যুষিত জাতীয় রাষ্ট্রে সকল নাগরিকের পক্ষে শাসনকার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ সম্ভব হয় না। তাই গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকগণ নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করে। নির্বাচিত প্রতিনিধিগণ জনগণের পক্ষে দেশের শাসনকার্য পরিচালনা করে। নির্বাচনের মাধ্যমে নাগরিকগণ যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পায় বিধায় শাসনব্যবস্থাও দক্ষ, উন্নত ও উৎকৃষ্টমানের হয়। এজন্য নির্বাচনে নাগরিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ভোটাধিকার নাগরিকের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার। গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকগণ যতবেশি ভোটাধিকার প্রয়োগ করবে, গণতন্ত্র তত বেশি সুদৃঢ় হবে। গণতান্ত্রিক মূল্যবোধ ও আদর্শ সমুন্নত রাখা, গণসার্বভৌমত্বের বিকাশ ঘটানো, জনমতের প্রতিফলন, সরকারের স্বৈরাচারিতারোধ, দক্ষ শাসনব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে নাগরিকের সক্রিয় ভূমিকা পালন খুবই গুরুত্বপূর্ণ।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

'নির্বাচনে নাগরিকদের ভূমিকা অপরিসীম'-উক্তিটির যথার্থতা যাচাই কর।

উদ্দীপক

প্রতি নির্বাচনের সময় অনু নির্বাচন উৎসবে মেতে উঠে। অনু মনে করে নির্বাচনের মাধ্যমে সকল নাগরিক রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পায়। তাই সে স্থানীয় ও জাতীয় পর্যায়ে নির্বাচনে 'প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থীর গুণাবলি, যোগ্যতা, সততা ও দক্ষতা বিষয়গুলো বিবেচনা করে। সে আরও মনে করে, 'নির্বাচনে নাগরিকদের ভূমিকা অপরিসীম। [হলি ক্রস কলেজ, ঢাকা]

উত্তর

নির্বাচন কমিশন বাংলাদেশের সকল পর্যায়ে নির্বাচন পরিচালনা করে থাকে।

উত্তর

বাংলাদেশের নির্বাচনের অন্যতম দুটি বৈশিষ্ট্য সর্বজনীন ভোটাধিকার ও গোপন ভোেট পদ্ধতি সম্পর্কে নিচে বর্ণনা করা হলো- ১. সার্বজনীন ভোটাধিকার : বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো সার্বজনীন ভোটাধিকার। সংবিধান অনুযায়ী ১৮ বছর বয়স্ক নাগরিকের ভোটদানের অধিকার রয়েছে। ২. গোপন ভোট পদ্ধতি: ভোটাধিকার নাগরিকের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার। ভোেট নাগরিকের পবিত্র আমানত। তাই বাংলাদেশে গোপন ব্যালট পেপারের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোেট প্রদানের ব্যবস্থা রয়েছে। ফলে প্রত্যেকে সকল প্রকার ভয়ভীতি ও চাপমুক্ত থেকে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারে।

উত্তর

উদ্দীপকের অনু মনে করে, নির্বাচনের মাধ্যমে সকল নাগরিক রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পায়। তাই' সে স্থানীয় ও জাতীয় পর্যায়ে নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থীর কতিপয় বিষয় বিবেচনা করে। নির্বাচনের ক্ষেত্রে অনুর এ সুচিন্তা, বিবেচনা সুফল বয়ে আনবে- এ বিষয়টি সমর্থনযোগ্য ও তাৎপর্যপূর্ণ। কারণ নির্বাচনে নাগরিকের প্রাথমিক দায়িত্ব হচ্ছে একজন সৎ, যোগ্য ও নির্ভীক প্রার্থী নির্বাচন করা। এক্ষেত্রে প্রার্থীর গুণাবলি, যোগ্যতা, সততা ও দক্ষতা বিষয়গুলো বিবেচ্য।নাগরিকের ভোটে নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করে। তাই বলা যায়, প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় প্রতিটি নাগরিকই পরোক্ষভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পায়। কাজেই নাগরিকের দায়িত্ব হলো যোগ্য প্রতিনিধি বাছাই করা। যোগ্য প্রতিনিধিই দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। অন্যদিকে অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলে তারা দেশের অকল্যাণ বয়ে আনবে। সুতরাং বলা যায়, প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে অনুর সুচিন্তা, বিবেচনা নিঃসন্দেহে সুফল বয়ে আনবে।

উত্তর

"নির্বাচনে নাগরিকের ভূমিকা অপরিসীম"- উক্তিটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ।বর্তমান বিশ্বের বিপুল জনসংখ্যা অধ্যুষিত জাতীয় রাষ্ট্রে সকল নাগরিকের পক্ষে শাসনকার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ সম্ভব হয় না। তাই গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকগণ নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করে। নির্বাচিত প্রতিনিধিগণ জনগণের পক্ষে দেশের শাসনকার্য পরিচালনা করে। নির্বাচনের মাধ্যমে নাগরিকগণ যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পায় বিধায় শাসনব্যবস্থাও দক্ষ, উন্নত ও উৎকৃষ্টমানের হয়। এজন্য নির্বাচনে নাগরিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ভোটাধিকার নাগরিকের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার। গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকগণ যতবেশি ভোটাধিকার প্রয়োগ করবে, গণতন্ত্র তত বেশি সুদৃঢ় হবে। গণতান্ত্রিক মূল্যবোধ ও আদর্শ সমুন্নত রাখা, গণসার্বভৌমত্বের বিকাশ ঘটানো, জনমতের প্রতিফলন, সরকারের স্বৈরাচারিতারোধ, দক্ষ শাসনব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে নাগরিকের সক্রিয় ভূমিকা পালন খুবই গুরুত্বপূর্ণ।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।