উক্ত সংস্থাটি কতটুকু স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে সক্ষম? মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকের নির্বাচন কমিশন সংস্থাটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজনে পুরোপুরি স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে সক্ষম।কেননা নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র ও স্বাধীন প্রতিষ্ঠান। সুষ্ঠু ও সুচারুরূপে নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার নিয়োগ থেকে শুরু করে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা ও গেজেট প্রকাশ করা নির্বাচন কমিশনের কাজ। এসব কাজের জন্য নির্বাচন কমিশন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ থাকে না। তাই উদ্দীপকের নির্বাচন কমিশন সংস্থা তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখতে পারে। নির্বাচনি নিয়মনীতি সকল ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা নির্বাচন কমিশন সংস্থার দায়িত্ব। এ সংস্থাটি নির্বাচনি আইন ভঙ্গকারীর বিরুদ্ধে সেটা যে পক্ষই হোক কঠোর ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করে নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হতে পারে। উক্ত সংস্থাটি জনসাধারণের আস্থাশীল থেকে নির্বাচনি নিয়মরীতি প্রকাশ করতে পারে। এক্ষেত্রে সংস্থাটি তার আদর্শকে সকল রাজনৈতিক দলের উর্ধ্বে স্থান দেওয়ার মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে পারে। এসব দিক বিবেচনায় বলা যায়, উদ্দীপকের নির্বাচন কমিশন সংস্থাটি সকল প্রকার প্রভাবের ঊর্ধ্বে থেকে সৎ ও সাহসিকতার পরিচয় দিতে এবং দেশে নিরাপদ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে সক্ষম।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত সংস্থাটি কতটুকু স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে সক্ষম? মতা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর