"উক্ত নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রায় মাইলফলক"- তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশে স্বৈরশাসনের অবসানের পর ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল, একটি অনন্যসাধারণ ঘটনা। এ নির্বাচনে দেশের ছোট-বড় সকল রাজনৈতিক দল ও জোট অংশগ্রহণ করে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে জনগণের প্রত্যাশিত আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। বাংলাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসে যেকোনো নির্বাচনে কারচুপির অভিযোগ থাকলেও ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে কেউ কোনো অভিযোগ করতে পারেনি। তাছাড়া এ নির্বাচনের ফলাফলে দলীয় কোনো প্রভাবও পড়েনি। ৭৬টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশগ্রহণ করায় এটি গ্রহণযোগ্যতা পায়। তাছাড়া এ নির্বাচনের সরেজমিনে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য প্রথমবারের মতো বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানান হয়। বিদেশি পর্যবেক্ষক দল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে প্রশংসা করেন। তাছাড়া এ নির্বাচনে মহিলা ভোটার ও প্রার্থীর সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। সর্বোপরি, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে স্বৈরশাসন থেকে গণতন্ত্রে উত্তরণের ক্ষেত্রে উক্ত নির্বাচন একটি ঈর্ষণীয় দৃষ্টান্ত হয়ে আছে। এজন্য এ নির্বাচনকে গণতন্ত্র উত্তরণের মাইলফলক বলা হয়। তাই প্রশ্নোক্ত উক্তিটি যথার্থই যুক্তিযুক্ত।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
"উক্ত নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রায় মাইলফলক"- তোমার পাঠ্যবইয়ের আ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর