উদ্দীপকে বর্ণিত রানীর ভোটাধিকার প্রাপ্তিতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে?
উত্তর: উদ্দীপকে বর্ণিত রানীর ভোটাধিকার প্রাপ্তিতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সার্বজনীন ভোটাধিকার বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সার্বজনীন ভোটাধিকার ব্যবস্থা চালু রয়েছে। দেশের অধিকাংশ জনগণকে রাষ্ট্রীয় শাসনব্যবস্থায় অংশগ্রহণ করতে দেওয়ার মানসে সার্বজনীন ভোটাধিকার নীতি গ্রহণ করা হয়। স্ত্রী-পুরুষ, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিক ভোটদানের অধিকারী। সংবিধানের ১২২ নং অনুচ্ছেদে জনগণের জন্য এই সার্বজনীন ভোটাধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়। আর 'এই ভোটাধিকার প্রাপ্তির ক্ষেত্রে ন্যূনতম ১৮ বছর বয়স হওয়া বাঞ্ছনীয়। উদ্দীপকের রানীর বয়স ১৮ হওয়ার ফলে ভোটার তালিকায় তার নাম লিপিবদ্ধ করা হয়েছে। আর এর মাধ্যমে সে ভোটাধিকার প্রয়োগের আইনানুগ সক্ষমতা লাভ করেছে। ফলে সে দেশে পরবর্তী স্থানীয় ও জাতীয় নির্বাচনসমূহে ভোট প্রদান করতে পারবে। সুতরাং উদ্দীপকে রানীর ক্ষেত্রে প্রতিফলিত নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যটি হলো সার্বজনীন ভোটাধিকার।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রানীর ভোটাধিকার প্রাপ্তিতে বাংলাদেশের নির্বাচন ব্যব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর