উদ্দীপকে বর্ণিত নির্বাচনের সাথে বাংলাদেশের কোন নির্বাচনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নির্বাচনের সাথে বাংলাদেশের অনুষ্ঠিত ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের সাদৃশ্য রয়েছে। ১৯৯০ সালের গণআন্দোলনের মুখে জেনারেল এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন। ৬ ডিসেম্বর এরশাদের পদত্যাগের পর সকল রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে বিচারপতি সাহাবুদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শাসন ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণের পর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ অতি শীঘ্র জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। উক্ত ঘোষণা অনুযায়ী ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচারপতি সাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত এ নির্বাচনে দেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে। তাই এককথায় বলা যায়, উদ্দীপকের মিতুর বাবার বর্ণিত নির্বাচনের সাথে বাংলাদেশের ১৯৯১ সালের নির্বাচনেরই মিল রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নির্বাচনের সাথে বাংলাদেশের কোন নির্বাচনের সাদৃশ্য র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর