উদ্দীপকের শেষোক্ত লাইনটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শেষোক্ত লাইনটি হলো সর্বজনীন ভোটাধিকার ব্যতীত প্রকৃত প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র অর্জন অসম্ভব। সত্যিকার অর্থেই সর্বজনীন ভোটাধিকার ব্যতীত প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র অর্জন সম্ভব নয়। গণতন্ত্র অর্থই হচ্ছে জনগণের শাসন। আর জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে প্রয়োজন স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা ও সুষ্ঠু নির্বাচন। গণতন্ত্রের ভিত্তিমূলে যে জনগণ রয়েছে, তাদের একাংশকে বাদ দিয়ে গণতন্ত্র কায়েম করার প্রচেষ্টা প্রকৃত গণতন্ত্র কায়েম করবে না। গণতান্ত্রিক ভাবধারা ও কাঠামো সচল রাখতে যে গণতান্ত্রিক মূল্যবোধ প্রয়োজন পড়ে তা সার্বজনীন ভোটাধিকার ব্যতীত অর্জন সম্ভব নয়। সকল জনগণের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যা সর্বজনীন ভোটাধিকার ব্যতীত অসম্ভব। কারণ একাংশের ভোটাধিকার হরণ করে নির্বাচন করা হলে সকলের, দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারে না। মোটকথা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। প্রাপ্তবয়স্ক সকলের ভোটেই কেবল জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে। তাই বলা যায়, সর্বজনীন ভোটাধিকার ব্যতীত প্রকৃত প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র অর্জন অসম্ভব।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত লাইনটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর