উদ্দীপকের আলোকে নির্বাচনে নাগরিকের ভূমিকা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে নির্বাচনে একজন নাগরিকের করণীয় বা ভূমিকা বর্ণিত হয়েছে।জনগণের অংশগ্রহণ ব্যতীত নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব নয় বলে জনগণকে নির্বাচনের প্রাণ বলা হয়। নির্বাচনে জনগণের অংশগ্রহণই একে প্রাণবন্ত করে তোলে। নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা সম্ভব হয় যা গণতান্ত্রিক শাসনব্যবস্থার মূলভিত্তি। আর যোগ্য প্রতিনিধি বাছাইয়ের গুরুদায়িত্ব জনগণকেই পালন করতে হয় নির্বাচনের মাধ্যমে। তাই জনগণকে নির্বাচনের প্রাণ বলা হয়। উদ্দীপকের রিমা ভোটার হিসেবে ভোটদানে খুবই আগ্রহী। কারণ সে জানে নির্বাচনে নাগরিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নাগরিকের সচেতন ভূমিকার মাধ্যমে একজন সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হতে পারে যারা দেশের উন্নয়নে কাজ করতে পারে। তাই প্রতিটি নাগরিকের উচিত ভোট প্রদানে সঠিক প্রার্থী বাছাই করা এবং সবকিছুর উর্ধ্বে উঠে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত করা।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে নির্বাচনে নাগরিকের ভূমিকা বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর