উদ্দীপকে উল্লিখিত দেশের সাথে তোমার দেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য তুলনা কর।.
উত্তর: উদ্দীপকে বর্ণিত দেশের সাথে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার মধ্যে বেশ বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। ওয়াদিয়া নামক দেশে সামরিক সরকারব্যবস্থা বিদ্যমান কিন্তু আমাদের দেশের সরকারব্যবস্থা গণতান্ত্রিক। উক্ত দেশে নির্দিষ্ট কিছু সামরিক কর্মকর্তা এবং সরকারি চাকরিজীবী ব্যতীত অন্য কেউ ভোট দিতে পারে না। অপরদিকে বাংলাদেশে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার সংবিধান কর্তৃক নিশ্চিত করা হয়েছে। যেখানে নারী-পুরুষ নির্বিশেষে ১৮-এর বেশি বয়সী সবাই ভোট প্রদান করতে পারে। ওয়াদিয়া নামক দেশে নির্দিষ্ট ভোটারদের দ্বারা একই শাসককে বারবার নির্বাচিত করার প্রবণতা লক্ষণীয়, যা নির্বাচন ব্যবস্থাকে আদতে প্রশ্নবিদ্ধ করে। কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনপ্রিয়তা ও কল্যাণকামিতা স্বার্থের দ্বারা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সরকার নির্বাচিত হয়ে থাকে। উভয় দেশের তুলনামূলক আলোচনায় দেখা যাচ্ছে যে, উক্ত দেশ ও আমার দেশ অর্থাৎ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ পৃথক।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দেশের সাথে তোমার দেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর