উদ্দীপকে বর্ণিত জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের নির্বাচনি ইতিহাসে এক মাইলফলক বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হওয়ার কারণে বাংলাদেশের নির্বাচনি ইতিহাসের মাইলফলক বলা হয়। নবম জাতীয় সংসদে গোটা নির্বাচনব্যবস্থাটি ছিল গোছানো, সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। এটিই ছিল প্রথম নির্বাচন যেখানে মিছিল, স্লোগান, গাড়ি বহর, শোডাউন ছাড়া মনোনয়নপত্র জমা দেওয়া হয়। রাস্তাঘাট দখল করে নির্বাচনি সভা সমাবেশ মারামারি, হানাহানি, বাড়িঘরের দেয়ালগুলোতে প্রার্থীর গুণগান লিখে নোংরা করার দৃশ্য চোখে পড়েনি। এছাড়াও ঋণখেলাপিরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য ব্যাংক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল। এ নির্বাচনকে কেন্দ্র করেই দেশের জনগণ দীর্ঘ দুই বছর পর তাদের গণতান্ত্রিক শাসন ফিরে পাওয়ার সুযোগ লাভ করে এবং নির্বাচনে ভোট প্রদানের হার ছিল ৮৭.১৩% যা ছিল সর্বোচ্চ রেকর্ড। ৫ ডিসেম্বর ২০০৮ তারিখে বিল ও ঝলখেলাপি হিসেবে আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য দলের ২২১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়। এ নির্বাচনেই সর্বপ্রথম ছবিসহ ভোটার তালিকা এবং স্বচ্ছ ব্যালট বাক্সে নির্বাচন অনুষ্ঠিত হয়। এক কথায় নির্বাচনটি ছিল বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।উপর্যুক্ত আলোচনা পর্যালোচনাপূর্বক তাই আমরা বলতে পারি, নবক্স জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসে মাইলফলক হয়ে আছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের নির্বাচনি ইতিহাসে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর