উদ্দীপকে বর্ণিত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক কেমন হওয়া উচিত বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের বর্ণিত নির্বাচন কমিশনের সাথে দেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ভালো ও স্বচ্ছ হওয়া উচিত বলে আমি মনে করি। কেননা নির্বাচন কমিশনের কাজই হলো দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। এক্ষেত্রে নির্বাচন কমিশন যদি স্বজনপ্রীতিপরায়ণ কিংবা দুর্নীতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে অবস্থান করা সম্ভব হবে না। তখন একদলের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে নির্বাচন কমিশন অন্য রাজনৈতিক দলের প্রতি অসাংবিধানিক আচরণ করবে। ফলস্বরূপ নির্বাচন কমিশন তার দায়িত্ব ও কর্তব্যের বিধান লংঘিত করে নেতিবাচক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। তখন সকল রাজনৈতিক দলের সাথে সুসম্পর্ক স্থাপন করা নির্বাচন কমিশনের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। নির্বাচন কমিশনের আচরণসংক্রান্ত এ দিকটি বিবেচনায় উদ্দীপকের নির্বাচন কমিশনকে নির্বাচনি নিয়মনীতি সমানভাবে প্রয়োগ করতে হবে। সকল প্রকার চাপ ও প্রভাবের ঊর্ধ্বে থেকে উদ্দীপকের নির্বাচন কমিশনকে সাহসিকতার সাথে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। তবেই দেশে জনমতের সঠিক, প্রতিফলন ঘটার মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থার পরিপূর্ণ প্রকাশ ঘটবে। তাই বলা যায়, একটি দেশের শৃঙ্খলা, শান্তি ও আর্থিক উন্নতি বিধানের লক্ষ্যে উদ্দীপকের নির্বাচন কমিশনের সাথে। রাজনৈতিক দলগুলোর সুসম্পর্ক থাকা জরুরি।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক কেমন হওয়া উচি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর