উক্ত বিষয়টি গণতন্ত্রকে সফল করে তোলে- বক্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: নির্বাচনে নির্বাচকমণ্ডলী তথা নাগরিকদের অংশগ্রহণ গণতন্ত্রকে সফল করে তোলে-বক্তব্যটি সঠিক। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এবং গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনে নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন। গণতন্ত্রের বিরোধী শক্তি যাতে রাষ্ট্রের ক্ষমতায় যেতে না পারে সেজন্য দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানে জনগণের ব্যাপক অংশগ্রহণভিত্তিক নির্বাচন হওয়া জরুরি। উদ্দীপকের উল্লিখিত বিষয়টি গণতন্ত্রকে সঠিক মাত্রায় সফল করে তোলে। সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন এবং নাগরিকের সতর্ক ও সচেতন মনোভাবের কারণে গণতান্ত্রিক মূল্যবোধ নিরাপদ থাকে। ফলে নাগরিকগণ নির্বাচনে অংশগ্রহণ করে তাদের পছন্দমতো সরকার গঠন করে আর সরকার জনগণের কাছে দায়বদ্ধ থেকে সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করতে বাধ্য থাকে।জনগণ পরোক্ষভাবে তাদের ভোটপ্রদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে আইন প্রণয়ন ও সরকার পরিচালনায় অংশগ্রহণ করে থাকে। নির্বাচিত প্রতিনিধিগণ জনগণ তথা নাগরিকদের পক্ষেই শাসন কাজ পরিচালনা করে থাকে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সফলতার পূর্বশর্তই হচ্ছে নির্বাচন। এজন্যই বর্তমান প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থায় নির্বাচনে নাগরিকের অংশগ্রহণের গুরুত্ব অপরিসীম। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, নির্বাচনে নির্বাচকমণ্ডলী তথা নাগরিকদের অংশগ্রহণ আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে সফল করে তোলে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত বিষয়টি গণতন্ত্রকে সফল করে তোলে- বক্তব্যটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর