উল্লিখিত উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উল্লিখিত উদ্দীপকে যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো নির্বাচনে নির্বাচকমণ্ডলীর অংশগ্রহণের গুরুত্ব। নির্বাচনের মাধ্যমে নাগরিকগণ তাদের মৌলিক অধিকার ও রাজনৈতিক কর্তব্য ও দায়িত্ব পালন করে থাকে। সুতরাং রাজনৈতিক জীব হিসেবে নির্বাচনের মাধ্যমে নাগরিকদের তথা নির্বাচকমণ্ডলীর সামাজিক ও রাজনৈতিক জীবনের সুরক্ষা ও উন্নয়ন নিজেদেরই নিশ্চিত করতে হয়।উদ্দীপকে দেখা যায়, শ্রীলঙ্কার মাহিন্দ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকেও শ্রীলঙ্কার জনগণের কাঙ্ক্ষিত আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। ঘটাতে পারেনি। অপরদিকে, মৈত্রিপাল সিরিসেন কলম্বোর মেয়র থাকাকালে ব্যাপক উন্নয়ন করেছেন এবং অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন। তাই শ্রীলঙ্কার জনগণ মৈত্রীপাল সিরিসেনকে শ্রীলঙ্কার পরবর্তী রাষ্ট্রপতির দায়িত্ব অর্পণ করতে প্রস্তুত। উত্তম, গ্রহণযোগ্য ও সুষ্ঠু সরকার গঠনের জন্য নাগরিকের অংশগ্রহণের ব্যাপক গুরুত্ব রয়েছে। নির্বাচনে জনমতের প্রভাবে নির্বাচকমণ্ডলী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে মতলববাজরা জয়লাভ করতে পারে না। নির্বাচনে নির্বাচকমণ্ডলী সৎ ও দক্ষ রাজনীতিবিদদের বাছাই করে। ফলে নির্বাচনে নির্বাচকমণ্ডলীর গুরুত্ব ব্যাপক।উদ্দীপকের সার্বিক দিক বিচারে তাই বলা যায়, ঘটনায় নির্বাচনে নির্বাচকমণ্ডলীর অংশগ্রহণের গুরুত্বের বিষয়টি ফুটে উঠেছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর