উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো গণআন্দোলনে সাদৃশ্য আছে কী? ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সাদৃশ্য রয়েছে। পাকিস্তানের তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। মৌলিক গণতন্ত্র, আগরতলা মামলা ও আইয়ুব খানের নির্যাতনের বিরুদ্ধে পাকিস্তানের সকল অংশ ১৯৬৯ সালে এ দুর্বার গণআন্দোলন শুরু হয়। উদ্দীপকের এই ঘটনাটি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটেরই অনুরুপ। আইয়ুব খানের পদত্যাগ, ১৯৬২ সালের সংবিধান বাতিল, এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, আগরতলা মামলার প্রত্যাহার প্রভৃতি ছিল এ গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য। এছাড়াও অন্যান্য দাবি সমূহ নিয়ে ছাত্ররা ১১ দফা ঘোষণা করে। ১১ দফার মধ্যে ৬ দফা কে অন্তর্ভুক্ত করা হয়। ছাত্রদের ১১ দফের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল সাহিত্য শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের আদর্শ প্রতিষ্ঠা, অর্থনৈতিক বৈষম্য অবসান ঘটানো, গণবিরোধী অশুভ শক্তির মূলচ্ছেদ এবং সামরিক চক্রের কর্তৃত্ব প্রভৃতি । ১৯৬৯ সালের গণ আন্দোলন হঠাৎ করেই গণঅভ্যুত্থানের রূপ নেয়নি।উদ্দীপকে বর্ণিত ঘটনাও এর অনুরূপ বলে এর সাথে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ঘটনার মিল রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো গণআন্দোলনে সাদৃশ্য আছে কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর