স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় উদ্দীপকে বর্ণিত ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ভাষা শহীদদের আত্মদানের ঘটনা পরবর্তীকালে একটি সংগ্রামের সূতিকাগার হিসেবে ভূমিকা পালন করছে। ভাষা আন্দোলন ছিল পাকিস্তান শাসনামলে বাঙ্গালীদের অধিকার আদায়ের প্রথম সফল ও ফলপ্রসূ একটি আন্দোলন। এ আন্দোলনের ফলে বাঙালির ন্যায্য অধিকার আদায়ের মাধ্যমে বিজয় অর্জিত হয়। সেই সাথে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়। এ আন্দোলন থেকে বাঙালিরা শিক্ষা অর্জন করতে সক্ষম হন যে, আন্দোলন সংগ্রাম ব্যতীত কোনো অধিকার আদায় করা সম্ভব নয় । ভাষা আন্দোলন একটি জাতীয় চেতনার জন্ম দেয়। এ চেতনা পরবর্তীকালে সব আন্দোলন ও সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ভাষা আন্দোলনের প্রেরণায় ১৯৫৪ সালের নির্বাচনে বাঙালীরা অভূতপূর্ব বিজয় অর্জন করে । ১৯৬২ সালের শিক্ষানীতি বিরোধ আন্দোলন ভাষা আন্দোলনে অনুপ্রেরণা যোগায়। বাঙালি জাতির মুক্তির আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ১৯৭১ এর মুক্তিযুদ্ধে বীর বাঙালি সেনানীরা যে বীরত্ব, ত্যাগ -তিতিক্ষা শৌর্যবীর্য দেখিয়েছে, তা ভাষা আন্দোলনের দ্বারা অর্জিত বীরত্বেরই ফল। সুতরাং বলা যায়, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠায় ভাষা আন্দোলনের ভাষা শহীদদের আত্মত্যাগের ঘটনাটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের ভূমিকা মূল…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর