উদ্দীপকের সাথে তোমার পঠিত বইয়ের কোনো কর্মসূচি সাদৃশ্য আছে কী? ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের সাথে আমার পঠিত ঐতিহাসিক ছয় দফা দাবির সাদৃশ্য রয়েছে। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম সুস্পষ্ট রূপ লাভ করে ৬ দফার স্বায়ত্তশাসনের দাবীনামায়। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি না হলে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সাংবাদিক সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য ৬ দফা তুলে ধরেন। এ ৬ দফা দাবির অন্তর্ভুক্ত ছিল - শাসনতান্ত্রিক কাঠামো, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, মুদ্রা ব্যবস্থা, কর ও শুল্ক, বৈদেশিক সম্পর্ক বিষয় ও প্রতিরক্ষা ব্যবস্থা। এ দাবিগুলোর মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিকসহ সকল অধিকারের কথা তুলে ধরা হয়। উদ্দীপকটি 'M [গণিত] রাষ্ট্রটির এক অঞ্চলে শাসকগোষ্ঠী অন্য অঞ্চলের বৈষম্যমূলক নীতি চালাতে শুরু করে। ফলে ওই অঞ্চলের জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ও তারা শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে থাকে। এক পর্যায়ে অঞ্চলির জনপ্রিয় নেতা বিরোধীদলীয় এক সম্মেলনে জনগণের বাঁচার দাবি নামে কিছু কর্মসূচি পেশ করেন। উদ্দীপকের এর ঘটনার স্পষ্টই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত বাঙালির স্বায়ত্তশাসনের দাবি সংবলিত ৬ দফা দাবি চিত্র প্রকাশ পায়। সুতরাং বলা যায়, উদ্দীপকের সাথে ঐতিহাসিক ৬ দফা দাবি সাদৃশ্য রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত বইয়ের কোনো কর্মসূচি সাদৃশ্য আছে কী? ব্যা…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর