উদ্দীপকে বর্ণিত আন্দোলন জনগণকে স্বাধীনতার মন্ত্রে উদ্দীপ্ত করে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আন্দোলন তথা ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান জনগণকে স্বাধীনতার মন্ত্রে উদ্দীপ্ত করে। ১৯৬৯ সালের গণ আন্দোলন হঠাৎ করে গণঅভ্যুত্থানের রূপ নেয়নি। পূর্ব পাকিস্তানের জনগণের বিভিন্ন ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি, নির্যাতন, শোষণ, বাঞ্চনা প্রভৃতির বিরুদ্ধে সম্মানিত আন্দোলন ছিল ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান। এটি পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের রূপ নেয়। আইয়ুব খানের স্বৈরাচারী ভূমিকার কারণে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সকল অংশেই গণঅসন্তোষ দানা বাঁধতে থাকে। ১৯৬৮ সালের ডিসেম্বর থেকে ১৯৬৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ব ও পশ্চিম পাকিস্তানের আইয়ুব বিরোধী অসন্তোষ ও বিক্ষোভ চরম আকার ধারণ করে। ১৯৬৯ সালের ১৮ই জানুয়ারি ১১ দফার দাবিতে ছাত্র ধর্মঘট পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র ১৪৪ ধারা ভঙ্গ করে এবং আহত অবস্থায় বন্দী হয়। ২০ জানুয়ারি হাজার হাজার ছাত্র- জনতা, পুলিশ এবং ইপিআর এর সাথে অসম লড়াইয়ে অবতীর্ণ হয়।পুলিশ একপর্যায়ে পশ্চাদপসরণ করলে বিরাট একটি মিছিল শহীদ মিনারের দিকে অগ্রসর হয়। এখানে পুলিশের গুলি বর্ষণে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আসাদুজ্জামান। ২১ জানুয়ারি আসাদের রক্তমাখা শার্ট নিয়ে বহু লোক রাস্তায় নেমে পড়ে এবং এর ফলে তাদের মধ্যে এক চেতনা সৃষ্টি হয়। পরবর্তীতে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি হিসেবে ছাত্ররা আন্দোলন অব্যাহত রাখে। ছয় দফা এর ছাত্রদের ১১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি না মানলে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি আরও মজবুত হয়। এছাড়াও গণঅভ্যুত্থানের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইয়ুব খানের পতন হলে ১৯৭০ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আওয়ামী লীগ জাতীয় নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ফলে জনগণের এ বিজয় কে নস্যাৎ করার লক্ষ্যে পাকিস্তানের শাসকগোষ্ঠী তৎপর হয়ে উঠলে স্বাধীনতার সংগ্রাম অনিবার্য হয়ে ওঠে। অতএব উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান জনগণকে স্বাধীনতার মন্ত্রে উদ্দীপ্ত করেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আন্দোলন জনগণকে স্বাধীনতার মন্ত্রে উদ্দীপ্ত করে- বিশ…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর