উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের সাথে তোমার পঠিত যে আন্দোলনে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আন্দোলনের সাথে আমার পঠিত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সদস্য রয়েছে। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তানের সংখ্যাগুরু বাংলাভাষী জনগণ এ আন্দোলন গড়ে তোলে। বাংলা পাকিস্তানের মোট জনগণের সিংহভাগ মানুষের ভাষা হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সম্পূর্ণ অর্থনৈতিকভাবে সংখ্যালঘুর ভাষা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। কিন্তু বাঙালি জাতি তা মেনে নেয়নি। তারা এ ঘোষণার বিরুদ্ধে সাথে সাথেই প্রতিবাদ জানাই। কিন্তু সরকার তার সিদ্ধান্তে অটল থাকলে এর প্রতিবাদে ভাষা আন্দোলন দুর্বার আন্দোলনের রূপ নেয়।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এ আন্দোলন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়। কিন্তু সরকার ঐদিন ঢাকায় ১৪৪ ধারা জারি করে।ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকলে পুলিশ মিছিলে গুলি চালায়। দেশব্যাপী আন্দোলন চরম আকারে ছড়িয়ে পড়লে সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয়। ১৯৫৬ সালের সংবিধানে তা অনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়উদ্দীপকের 'ক' নামক দেশটির শাসকগোষ্ঠী একটি অঞ্চলের জনগণের উপর অত্যাচার নির্যাতন চালাতে শুরু করে। তারা নির্যাতিত জনগণের ভাষার উপর আঘাত হানলে সর্বস্তরের জনগণ প্রতিবাদ ও আন্দোলন শুরু করে। ফলে শাসক গোষ্ঠী তাদের দাবি মেনে নিতে বাধ্য হয়। এর মাধ্যমে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের চিত্র ফুটে ওঠে। তাই বলা যায় উদ্দীপকের সাথে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সদস্য রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের সাথে তোমার পঠিত যে আন্দোলনে সাদৃশ্য রয়…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর