উদ্দীপকে উল্লেখিত নির্বাচনের ফলাফল ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত নির্বাচন টি হল ১৯৭০ সালের জাতীয় পরিষদের নির্বাচন। ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের কারনে ক্ষমতা ছাড়তে বাধ্য হন আইয়ুব খান। এরপর পরিস্থিতির সামাল দিতে ইয়াহিয়া খান নির্বাচন অনুষ্ঠানের কৌশল বেছে নেন। দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনের বিজয়ী দল আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করে এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে পূর্ব পাকিস্তানের বর্বরোচিত গণহত্যা শুরু করে ক্ষমতাসীন পশ্চিম পাকিস্তান সরকার । এরূপ প্রেক্ষিতে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা ঘোষণা করেন। আর এই ঘটনাটি উদ্দীপকে ব্যাপকভাবে বিবৃত হয়েছে। সুতরাং ইঙ্গিতপূর্ণ নির্বাচন ১৯৭০ সালের নির্বাচন। ১৯৭০ সালের নির্বাচনের ফলাফলটি ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ। এ নির্বাচনে পাকিস্তানের দুই অংশের মোট ২৪টি রাজনৈতিক দল ও অন্যান্য নির্দলীয় ব্যক্তিবর্গ অংশ নেয়। নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যক আসন লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদে ১৬৯ আসনের মধ্যে সংরক্ষিত মহিলা আসন সহ ১৬৭ টি আসন লাভ করে আওয়ামী লীগ। অবশিষ্ট দুটি আসন লাভ করে পিডিপি প্রধান নুরুল আমিন এবং নির্দলীয় প্রার্থী চাকমা রাজা ত্রিবিত রায় চৌধুরী। আর জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বাধীন পিপিপি জাতীয় পরিষদের পশ্চিম পাকিস্তান অংশে ১৪৪ টি আসনের মধ্যে ৮৮ টি আসন লাভ করে। অপরদিকে, পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইন পরিষদের ৩০০ টি আসনের মধ্যে আওয়ামী লীগ সংরক্ষিত মহিলা আসন সহ ২৯৮ টি আসন এবং ৭০% ভোট লাভ করেছিল। এ নির্বাচনের ফলাফল উল্লেখযোগ্য দিক হলো এই যে, পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ যেমন পশ্চিম পাকিস্তানের কোন আসন লাভ করেনি, তেমনি পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল পূর্ব পাকিস্তানের জনসমর্থনের অভাবে কোন প্রার্থীই দাঁড় করেননি।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত নির্বাচনের ফলাফল ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর