ছকে প্রশ্ন চিহ্নিত (?) স্থানের ঘটনার প্রেক্ষাপট তুলে ধরো।
উত্তর: ছকে প্রশ্ন চিহ্নিত (?) স্থানে ১৯৭১ সালের সংঘটিত বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের প্রতি নির্দেশ করা হয়েছে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানীরা ক্ষমতা হস্তান্তরের গড়িমসি করে। অবশেষে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের আঁধারে পশ্চিমা হানাদার বাহিনী এদেশের ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করে। নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ -বনিতা,কৃষক- শ্রমিক, শিশু কেউই তাদের নির্মম হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি। এ যুদ্ধের শুরুতে শুরু ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের আধারেই হানাদার বাহিনীর অতর্কিত আক্রমণে নিহত হয় অসংখ্য নিরীহ বাঙালি। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণাপ্রধানের পর বাঙালিরা প্রতিরোধ গড়ে তোলে এবং পাকিস্তানি বাহিনীর আক্রমণে পাল্টা জবাব দেয়। স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে হাজার ১৯৭১সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এরপর গঠন করা হয় ভারত বাংলাদেশ যৌথ কমান্ড। যৌথ কমেন্টের তীব্র আক্রমণের ফলে পাকিস্তানি বাহিনী কোণঠাসা হয়ে পড়ে। অবশেষে ৯৬ হাজার সৈন্যসহ পাকিস্তানি বাহিনীর ভারতীয় মিত্রবাহিনীর নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অতএব বলা যায়, ছকে প্রশ্ন চিহ্নিত (?) স্থানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রেক্ষাপটকে নির্দেশ করা হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
ছকে প্রশ্ন চিহ্নিত (?) স্থানের ঘটনার প্রেক্ষাপট তুলে ধরো।
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর