উদ্দীপকে বর্ণিত নির্বাচনের তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিত পূর্ণ নির্বাচনটি ১৯৭০ সালের জাতীয় নির্বাচন, যা সুবিস্তৃত তাৎপর্য রয়েছে। ১৯৭০ সালের নির্বাচন বাঙালির ইতিহাসে এক অনন্য অধ্যায়। বাঙালি জাতীয়তাবাদী চিন্তা চেতনার যে বীজ ১৯৫২ এর ভাষা আন্দোলনে অঙ্কুরিত হয়েছিল ৭০ এর নির্বাচনে রায়ের মধ্য দিয়ে তা রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ভিত্তি লাভ করে। এ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় মূলত বাঙালি জাতীয়তাবাদেরই বিজয় ছিল। এ নির্বাচনের মধ্য দিয়ে বাঙালি জনগণ প্রথমবারের মতো সফল নেতৃত্বের আস্বাদন করে। এ নির্বাচনের ফলে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সু প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ লাভ করে। ১৯৭০ সালের এ নির্বাচনের বিজয় বাঙালি জাতীয়তাবাদের উদ্বুদ্ধ জনগণ উল্লসিত হয় ও আত্মপ্রত্যয়ে বলিয়ান হয়ে নিজেদের সংহত শক্তি সম্পর্কে ধারণা লাভ করে। এসব ধারণা স্বাধিকারকামি বাঙালি জাতির জাতীয়তাবাদের চিন্তা চেতনাকে আরও বলিষ্ঠ ও শাণিত করে। এ নির্বাচনে একটি বিশেষ তাৎপর্য হলো যে, জনগণের এ রায়ের মধ্যে দিয়ে জাতীয় ঐক্য প্রকাশ পায়। পাকিস্তানের দুই অঞ্চলের স্বার্থ, আশা-আকাঙ্ক্ষার ভিন্নতা এই নির্বাচনে প্রমাণিত হয়। ফলে এ নির্বাচনটি একদিকে যেমন পাকিস্তান শাসনের মৃত্যুবাহক, তেমনি বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার ধারক হয়ে ওঠে। তাই এ নির্বাচন টি পাকিস্তান শাসনামলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নির্বাচনের তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর