শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে তোমার পঠিত বইয়ের কোনো কর্মসূচির সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত ঐতিহাসিক ৬ দফার কর্মসূচির সাদৃশ্য রয়েছে। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম সুস্পষ্ট রূপ লাভ করে ৬ দফার স্বায়ত্তশাসনের দাবীনামায়। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি না হলে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সাংবাদিক সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য ৬ দফা তুলে ধরেন। এ ৬ দফা দাবির অন্তর্ভুক্ত ছিল - শাসনতান্ত্রিক কাঠামো, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, মুদ্রা ব্যবস্থা, কর ও শুল্ক, বৈদেশিক সম্পর্ক বিষয় ও প্রতিরক্ষা ব্যবস্থা। এ দাবিগুলোর মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিকসহ সকল অধিকারের কথা তুলে ধরা হয়।উদ্দীপকের 'ক' রাষ্ট্রের স্বাধীনতার পর থেকে সংখ্যাগরিষ্ঠ জনগণ সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক অসামাজিক বৈষম্যর শিকার হয়। এর ফলে জনগণতার খুবই সৃষ্টি হয় এবং জনগণ ঐক্যবদ্ধ হতে থাকে ।একপর্যায়ে জনগণের প্রিয় নেতার রাজনৈতিক ও অর্থনৈতিক দাবির সংবলিত প্রস্তাব পেশ করেন। এরূপ ঘটনা স্পষ্টত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত বাঙালি সাহিত্য শাসনের দাবি সংবলিত ৬ দফা দাবির চিত্র প্রকাশ পায়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে তোমার পঠিত বইয়ের কোনো কর্মসূচির সাদৃশ্য আছে কি? ব্য…

উদ্দীপক

'ক' রাষ্ট্রের স্বাধীনতার পর থেকে সংখ্যাগরিষ্ঠ জনগণ সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হয় । ফলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয় এবং জনগণ ঐক্যবদ্ধ হতে থাকে। এক পর্যায়ে জনগণের প্রিয় নেতা রাজনৈতিক ও অর্থনৈতিক দাবি সংবলিত একটি প্রস্তাব পেশ করেন।

Mymensingh · 2023

উত্তর

সামরিক বাহিনীর দ্বারা যখন রাষ্ট্রের শাসন পরিচালিত হয় তখন সেই শাসনকে সামরিক শাসন বলা হয়।

উত্তর

সাধারণত জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দৈনন্দিন অবস্থায় অনেক দিনের বিবরণ কে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোনো অঞ্চলের বা কোন দেশের ৩০-৪০বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। জলবায়ুর উপাদানসমূহের যেমন - উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোনো অঞ্চলের জলবায়ুর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত ঐতিহাসিক ৬ দফার কর্মসূচির সাদৃশ্য রয়েছে। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম সুস্পষ্ট রূপ লাভ করে ৬ দফার স্বায়ত্তশাসনের দাবীনামায়। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি না হলে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সাংবাদিক সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য ৬ দফা তুলে ধরেন। এ ৬ দফা দাবির অন্তর্ভুক্ত ছিল - শাসনতান্ত্রিক কাঠামো, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, মুদ্রা ব্যবস্থা, কর ও শুল্ক, বৈদেশিক সম্পর্ক বিষয় ও প্রতিরক্ষা ব্যবস্থা। এ দাবিগুলোর মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিকসহ সকল অধিকারের কথা তুলে ধরা হয়।উদ্দীপকের 'ক' রাষ্ট্রের স্বাধীনতার পর থেকে সংখ্যাগরিষ্ঠ জনগণ সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক অসামাজিক বৈষম্যর শিকার হয়। এর ফলে জনগণতার খুবই সৃষ্টি হয় এবং জনগণ ঐক্যবদ্ধ হতে থাকে ।একপর্যায়ে জনগণের প্রিয় নেতার রাজনৈতিক ও অর্থনৈতিক দাবির সংবলিত প্রস্তাব পেশ করেন। এরূপ ঘটনা স্পষ্টত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত বাঙালি সাহিত্য শাসনের দাবি সংবলিত ৬ দফা দাবির চিত্র প্রকাশ পায়।

উত্তর

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কর্মসূচি তথা ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের চেতনা জন্ম লাভ করে। ৬ দফা আন্দোলন তার বুনিয়াদকে শক্তিশালী করে। এ আন্দোলন বাঙালি জাতিকে তার স্বাধিকার আদায়ের প্রেরণা দেয়। পাকিস্তান শাসন ও শোষণে অতিষ্ঠ হয়ে বাঙ্গালীরা মুক্তির উপায় খুজছিল। ছয় দফা দাবিতে বাঙালির প্রাণের আকুতি যেন ফুটে ওঠে। বাঙালির প্রাণের দাবিতে পরিণত হয় ছয় দফা। ছয় দফা আন্দোলনের চেতনা বাংলার জনগণকে উনসত্তর এর আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা দেয়। পরবর্তীতে আওয়ামী লীগ ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে ছয় দফা কর্মসূচির স্বপক্ষে গণরায়ের জন্য নির্বাচনী প্রচারণা চালায়। এ নির্বাচনের শেখ মুজিবুর রহমান ৬ দফার পক্ষে পূর্ব পাকিস্তানের জনগণের নিরঙ্কুশ সমর্থন লাভ করেন। এর ওই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ২৫ মার্চ পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাযজ্ঞের ফলে একদিকে ছয় দফা কর্মসূচির পরিসমাপ্তি ঘটে এবং নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পশ্চিম পাকিস্তান বিভক্ত হয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। তাই ৬ দফা ছিল পূর্ব বাংলার জাতীয় মুক্তির সনদ। শেখ মুজিবুর রহমান যথার্থই ছয় দফা কর্মসূচিকে বাঙালির বাঁচার দাবি বলে উল্লেখ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা দ্বার উন্মুক্ত করার ক্ষেত্রে ছয় দফা দাবির গুরুত্ব ছিল অনস্বীকার্য। অতএব উপরে একটা আলোচনার প্রেক্ষিতে বলা যায় ৬ দফা কর্মসূচি ছিল বাংলালীর বাচাঁর দাবি বলে উল্লেখ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা দ্বার উন্মুক্ত করার ক্ষেত্রে ৬ দফা দাবির গুরুত্ব ছিল অনস্বীকার্য। অতএব উদ্দীপকের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।