উক্ত আন্দোলনটি অসাম্প্রদায়িক রাজনীতির পথ প্রশস্থ করে- বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত আন্দোলনটি তথা ১৯৫২ সালের ভাষা আন্দোলন অসাম্প্রদায়িক রাজনীতির পথ প্রশস্ত করে-মন্তব্যটি যথার্থ। ১৯৪৭ সালের মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলে পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। কিন্তু সৃষ্টির সূচনালগ্ন থেকে পশ্চিম পাকিস্তানি প্রশাসন পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ শুরু করে। যার প্রথম আঘাত আসে এদেশের ৫৬ ভাগ মানুষের মাতৃভাষা বাংলার উপর। পাকিস্তানি প্রশাসন বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি উপস্থাপন করলে পূর্ব পাকিস্তানের জনগণ এর প্রতিবাদ করে। ধর্মবর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ মায়ের ভাষা বাংলা রক্ষায় একতাবদ্ধ হয়ে রাজপথে নেমে এসে মিছিল করে। জন্ম নেয় বাঙালি জাতীয়তাবাদের পাথরসম দৃঢ় জাতীয়তাবোধ।উদ্দীপকে বর্ণিত ভাষা আন্দোলন পূর্ব বাংলার গণতান্ত্রিক আন্দোলনকে একধাপ এগিয়ে নিয়ে যায়। পূর্ব বাংলার জনগণের মধ্যে এ আন্দোলন এক নতুন জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটায়। বাঙালি ঐক্যবদ্ধ ও আন্দোলনই বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদার দান করে।বাঙালি গণচেতনার প্রথম বহিঃপ্রকাশ ঘটায় এ ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালির জাতীয়তাবাদের চেতনা বিকাশ ঘটে, বাঙালি ঐক্যবদ্ধ হয় এবং অন্যায়ের প্রতিবাদ করতে শেখে। এর মাধ্যমে বাঙালির জাতি স্বকীয়তা বজায় রাখা এবং নিজের অস্তিত্ব রক্ষার প্রয়োজনীয়তাকে যথাযথ ভাবে উপলব্ধি করতে সক্ষম হয়। ধর্মের ভিত্তিতে যে সাম্প্রদায়িক রাজনীতির সূচনা হয়েছিল ভাষা আন্দোলনের মাধ্যমে তারপর সমাপ্তি ঘটে। আলোচনার পরিশেষে তাই বলা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির মাঝে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটিয়ে বাঙালি চেতনার উন্মেষ ঘটায়। সকল ধর্ম পরিচয় ভুলে নিজের দেশকে রক্ষার্থে এক অসাম্প্রদায়িক চেতনার ঐক্যবদ্ধ হয়। যার আলোকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত আন্দোলনটি অসাম্প্রদায়িক রাজনীতির পথ প্রশস্থ করে- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর