উদ্দীপকে বর্ণিত বিষয়টি তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়টি আমার পঠিত ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে নির্দেশ করে। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তানের সংখ্যাগুরু বাংলাভাষী জনগণ এ আন্দোলন গড়ে তোলে।বাংলা পাকিস্তানের মোট জনগণের সিংহভাগ মানুষের ভাষা হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী সম্পূর্ণ অর্থনৈতিকভাবে সংখ্যালঘুর ভাষা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বাঙালি জাতি তা মেনে নেয়নি। তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সাথে সাথেই প্রতিবাদ জানায়। কিন্তু সরকার তার সিদ্ধান্তে অটল থাকলেও এই প্রতিবাদ ভাষা আন্দোলন দুর্বর আন্দোলনের রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এ আন্দোলনে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়। কিন্তু সরকার ঐদিন ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকলে পুলিশ মিছিলে গুলি চালায়। এতে সালাম, বরকত, জব্বার, শফিউল্লাহ সহ অনেকে শহীদ হন। সারা দেশব্যাপী ভাষা আন্দোলন চরম আকার ধারণ করলে সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেয়। এর মাধ্যমে বাঙালির মধ্যে জাতীয়তাবাদী চেতনার জন্ম নেয়। উদ্দীপকে ১৯৫২ সালের একটি ঐতিহাসিক ঘটনার কথা বলা হয়েছে। যেটি আমাদের মাঝে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। এর মাধ্যমে মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চিত্র ফুটে ওঠে। কেননা এর মাধ্যমে বাঙালির মধ্যে জাতীয়তাবাদের চেতনা জাগ্রত হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়টি তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করেছে? ব্যাখ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর