উদ্দীপকের ভাষণটি ছিল বাংলাদেশের পরোক্ষ স্বাধীনতার ঘোষণা- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ভাষণটি অর্থাৎ সাত মার্চের ভাষণটি ছিল বাংলাদেশের পরোক্ষ স্বাধীনতার ঘোষণা- উক্তিটি যথার্থ। কারণ এই ঘোষণার মাধ্যমে বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখা শুরু করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানের ৭ মার্চের যে ঐতিহাসিক ভাষণ দেন তা বাঙালির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যবহুল ঘটনা। এ ভাষণের মাধ্যমে পূর্ব বাংলার জনগণ স্বাধীনতা আদায়ের সংগ্রামে অংশ নিয়ে উদ্বুদ্ধ হয়। উক্ত ভাষণ থেকে বাঙালির জনগণ ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অনুপ্রেরণা ও মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা লাভ করে। শুধু তাই নয়, সাত মাসের ভাষণে বাঙালিকে দেশাত্মবোধ উদ্ভূত করে এবং তাদেরকে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে যোগ দিতে অনুপ্রাণিত করে। এরই ফলশ্রুতিতে বাঙালি জাতি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটাতে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীন করে বাংলাদেশকে স্বাধীনতায় উদ্দীপ্ত বাঙালি জাতির জন্য ৭ মার্চের ভাষণ ছিল মাইলফলক।তাই আলোচনার পরিশেষে বলা যায় বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ ছিল বাঙালি জাতীয়তার প্রেরণাদায়ী ঐতিহাসিক ঘোষণা। এর মধ্যে বঙ্গবন্ধু স্বাধীনতা অর্জনের ঘোষনা সরাসরি না দিলেও পরোক্ষভাবে তিনি স্বাধীনতা অর্জনের জন্য আন্দোলনে ডাক দেন। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে স্বাধীনতার দিকনির্দেশনা পাওয়া গিয়েছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ভাষণটি ছিল বাংলাদেশের পরোক্ষ স্বাধীনতার ঘোষণা- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর