উদ্দীপকে বর্ণিত ঐতিহাসিক দাবি তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ম্যাগনাকার্টার সাথে সাদৃশ্যপূর্ণ হলো ১৯৬৬ সালের ৬ দফা দাবি। পাকিস্তানের রাজনীতিতে এ দাবী আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন অবদান রাখে। বাঙালির মুক্তি সংগ্রাম আন্দোলনে ইতিহাসে এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় ৬ দফা অনন্য, যা ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ঘোষণা করেন। এ কর্মসূচি সর্বস্তরে বাঙ্গালীদের মধ্যে ছিল মুক্তির সনদস্বরূপ। ১৯৬৬ সালের ৬ দফা দাবিও ছিল বাঙালির মুক্তির সনদ। এটি ছিল বাঙালির জাতীয়তাবাদ ও স্বায়ত্তশাসনের চূড়ান্ত প্রকাশ। এর ভিত্তিতে পূর্ব বাংলার সকল শ্রেণীর মানুষের মধ্যে একটি সুদৃঢ় সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক ঐক্য গড়ে ওঠে, যা বাঙালি কে স্বাধিকার আন্দোলনে প্রেরণা যোগায়। ৬ দফার মধ্য দিয়ে পাকিস্তান নামক বৈষম্যমূলক অকার্যকর শাসনব্যবস্থাকে ভেঙ্গে বাঙালির জাতীর মুক্তি অর্জনের লক্ষ্য স্থির করা হয়। কিন্তু এই আন্দোলন কে নিস্তব্ধ করতে ১৯৬৮ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়। বন্দী করা হয় প্রাণপ্রিয় নেতা কে। এরপর তীব্র আন্দোলনের মুখে সামরিক সরকার তাকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। বাধ্য হয় ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের অনুষ্ঠানের। কিন্তু ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ করলে বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর না করে আবারো শুরু হয় ষড়যন্ত্রের রাজনীতি। এডু পরিস্থিতিতে যুদ্ধ শুরু করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। অতঃপর দীর্ঘ ৯ মাসের রক্ত খেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় বাংলাদেশের কাঙ্ক্ষিত স্বাধীনতা। বাস্তবায়িত হয় ১৯৬৬ সালের ৬ দফা, সাহিত্য শাসনের দাবি। সর্বোপরি বলা যায়, বঙ্গবন্ধু তার ছয় দফা কর্মসূচির মাধ্যমে বাঙালি জনগণকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছেন। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৬ দফার গুরুত্ব অপরিসীম।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঐতিহাসিক দাবি তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর