উদ্দীপকের ঐতিহাসিক ভাষাণটি কে এবং কোন প্রেক্ষাপটে দিয়েছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঐতিহাসিক ভাষণটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন। তিনি পাকিস্তানের শাসকদের নির্যাতনের বিরুদ্ধে বাঙালি কে সংগ্রামী চেতনায় উজ্জীবিত করার জন্য উক্ত ভাষণ প্রদান করেছিলেন। উদ্দীপকে উল্লিখিত বক্তব্যটি যে ভাষণের অংশবিশেষ তা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ। ১৯৫২ সালের ২৬ জানুয়ারি ঢাকায় পল্টন ময়দানে খাজা নাজিমুদ্দীন উর্ধ্বকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে ব্যাপক আন্দোলন শুরু হয় এবং প্রাণের বিনিময়ে বাঙালিরা মায়ের ভাষা বাংলাকে রক্ষা করে। ভাষা আন্দোলন বাংলার মানুষের নিজেদের অধিকারের চেতনায় জায়গাটি পাকাপোক্তভাবে তৈরি। পরবর্তীতে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফন্টের বিজয় পূর্ব বাংলার নাগরিকদের রাজনৈতিক চেতনাকে আরো বাড়িয়ে দেয়। কালক্রমে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকে শোষিত এ জাতি ১৯৬৬ সালের ছয় দফা দাবি ছিল প্রানের দাবি। এ দাবি বাঙালির স্বতন্ত্র প্রতিষ্ঠার দাবি হিসেবে স্বাধীনতার পথে এক ধাপ এগিয়ে যায়। এ প্রেক্ষাপটে মৌলিক গণতন্ত্র, আগরতলা মামলা ও আইয়ুব খানের নির্যাতনের বিরুদ্ধে পাকিস্তানের ও ভাই অংশে ১৯৬৯ সালে এক ব্যাপক ও দুর্বার গণ আন্দোলন শুরু করে। ৭০ এর নির্বাচনে জয় লাভের পর ও পাকিস্তানি প্রশাসন পূর্ব বাংলা কর্তৃ মেনে নেয় না এবং তারা নানারকম ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণ করে। ইয়াহিয়া খান ১ মার্চ ১৯৭১ সালে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। ফলে বাংলাদেশের মানুষ বুঝতে পারে তারা বাঙ্গালীদের হাতে ক্ষমতা স্থানান্তর করবে না। ঠিক এ সময় বঙ্গবন্ধু চার দফা দাবি পেশ করার ৭ মার্চের ভাষণ প্রদান করেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ঘরে ঘরে গুরুর দুর্বল গড়ে তোলার এবং যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করার পরামর্শ দেন। ফলে পূর্ব বাংলার মানুষ সংগ্রামী চেতনায় উদ্যোগ হয়ে ওঠে।যার ফলশ্রুতিতে ১৯৭১ সালের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঐতিহাসিক ভাষাণটি কে এবং কোন প্রেক্ষাপটে দিয়েছিলেন? ব্যাখ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর