তুমি কি মনে কর, উদ্দীপকে উল্লিখিত নির্বাচনের ফলাফল দেশটির স্বাধীনতাকে তরান্বিত করেছিল? বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উক্ত নির্বাচনের তথা ৭০ সালের নির্বাচনের ফলাফল দেশটির স্বাধীনতাকে তরান্বিত করেছিল। ১৯৭০ সালের ৭ ডিসেম্বর সর্বপ্রথম 'এক ব্যক্তি এক ভোট ' এর ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইস্যু ছিল বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা। এ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের ১৬২টি আসনের মধ্যে ১৬০ টি আসন লাভ করে। সংরক্ষিত ৭ টি মহিলা আসন সহ আওয়ামী লীগ ৩১৩ টি সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদে ১৬৭ টি আসন লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আবার পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে ৩০০ টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৯৮ টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন ও ৬ দফার পক্ষে গণরায় লাভ করে। ফলে ৬ দফা ও ১১ দফার প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে। অন্যদিকে, পাকিস্তানের সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য এটি ছিল বিরাট পরাজয়। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে। পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কতৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে তাদের আন্দোলন ব্যক্ত করে। এ নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধে পরিণত করতে বিশাল ভূমিকা রাখে। এভাবেই ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে ১৯৭০ সালের নির্বাচনের অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে । পরবর্তীতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। সুতরাং বলা যায়, বাংলাদেশের স্বাধীনতাকে তরান্বিত করতে ১৯৭০ সালের নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উদ্দীপকে উল্লিখিত নির্বাচনের ফলাফল দেশটির স্বাধীনতা…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর