উদ্দীপকের আন্দোলনের সাথে পাঠ্যবইয়ের কোন আন্দোলনের মিল খুঁজে পাও? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আন্দোলনের সাথে পাঠ্য বইয়ের যে আন্দোলনের মিল খুঁজে পাওয়া যায়, সেটি হলো ঐতিহাসিক ভাষা আন্দোলন। পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি হলো ধর্মভিত্তিক জাতীয়তাবাদ। এ রাষ্ট্রের দুটি প্রদেশ- পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে স্বাধীনতা প্রাপ্তির পর থেকেই বৈরি সম্পর্কের সূত্রপাত ঘটে। মোট কথা ১৯৪৭ সালের পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তান শাসকগোষ্ঠীর শোষণ আর নির্যাতনের যাঁতাকালে পিষ্ঠ হতে থাকে। ১৯৪৮ সালে বাংলা ভাষা ও সংস্কৃতি বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সামরিক প্রতিক্ষেত্রে দুই প্রদেশের ব্যাপক অমিল ও বৈষম্য দেখা যায়। সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা কি হবে তা নিয়ে মদবিরোধী সৃষ্টি হয়। বাংলা পাকিস্তানের মোট জনগণের সিংহভাগ মানুষের মুখের ভাষা হলেও পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী সম্পূর্ণ অনৈতিকভাবে সংখ্যালঘুর ভাষা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা পদক্ষেপ নেয়। কিন্তু বাঙালিরা তা মেনে নেয়নি।তারা সর্বস্তর থেকে প্রতিবাদ জানানোর পরও সরকার তা আমলে না নিলে দুর্বার সূত্রপাত হয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি উন্মুক্ত ছাত্ররা প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়।বিপরীতে সরকার সেদিন ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা বাধা উপেক্ষা করে প্রতিবাদ মিছিল শুরু করলে পুলিশ গুলি চালায় এবং এতে সালাম, বরকত, জব্বার সহ অনেকে নিহত হয়। উদ্দীপকে এই ভাষা আন্দোলনের পুরো প্রেক্ষাপট ও আন্দোলনে চূড়ান্ত রূপ ও তার ফলাফলের ব্যাপক প্রতিফলন ঘটে আর তাই বলা যায় উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলন হলো ভাষা আন্দোলন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আন্দোলনের সাথে পাঠ্যবইয়ের কোন আন্দোলনের মিল খুঁজে পাও? ব…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর