উদ্দীপকে N প্রদেশের মহান নেতার উত্থাপিত দাবির সাথে তোমার পঠিত কোন কর্মসূচির মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে N প্রদেশের মহান নেতার উত্থাপিত দাবির সাথে আমার পঠিত ছয় দফা দাবি ভিত্তিক কর্মসূচির মিল রয়েছে। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নিয়ে ধর্ম ভিত্তিক জাতি রাষ্ট্র পাকিস্তান গঠিত ছিল। জন্মলগ্ন থেকে পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানি শাসক কর্তৃক শোষিত হয়ে আসছিল। শাসন কার্য মূলত পশ্চিম পাকিস্তানের নেতাদের দাড়াই পরিচালিত হতো,ফলে পুরো পাকিস্তানের সাথে সর্বদাই বৈষম্যমূলক ও বীমাতাসুলভ আচরণ প্রকাশিত হতো। ক্ষমতাসীন মুসলিম লীগের নেতৃস্থানীয়দের বৈরি আচরণে ক্ষুব্ধ হয়ে পূর্ব পাকিস্তানের জনপ্রিয় নেতা শেখ মুজিব ৬ দফা দাবি উত্থাপন করেন। ১৯৬৬ সালে ৫-৬ ফেব্রুয়ারি লাহোর বিরোধী দলীয় নেতাদের সম্মেলনে বাঙালির বাঁচার দাবি ৬ দফা পেশ করেন তিনি। এর মূল বক্তব্য ছিল - পূর্ব বাংলার প্রাদেশিক সাহিত্য শাসন অর্থনৈতিক মুক্তির নিশ্চয়তা ও রাজস্ব ব্যবস্থা, বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত বিষয় এবং প্রতিরক্ষা ব্যবস্থা। উদ্দীপকে M ও N নামক দুটি প্রদেশেও পাকিস্তান রাষ্ট্রের প্রতিবিম্ব প্রতিফলিত হয়েছে। বর্ণিত প্রেক্ষিতে দেখা যায়, প্রশাসক প্রদেশের নেত্রীবৃন্দ অযাচিতভাবে অন্য অংশকে শোষণ ও বৈষম্য করছে। আর তাই শোষিত প্রদেশ N অঞ্চলের মহান নেতা কয়েকটি দাবি পেশ করেন। যার মধ্যে ৬ দফার দাবী সমূহের অনুরূপ বিষয়ে রয়েছে। সুতরাং বলা যায় উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কর্মসূচি হলো ৬ দফা কর্মসূচি।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে N প্রদেশের মহান নেতার উত্থাপিত দাবির সাথে তোমার পঠিত কোন ক…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর