উক্ত নির্বাচনের ফলাফল পাকিস্তানের ভাঙ্গন ত্বরান্বিত করে- তোমার মতামত দাও।
উত্তর: হ্যাঁ, উক্ত নির্বাচনের ফলাফল তথা ১৯৭০ সালে নির্বাচন পাকিস্তানের ভাঙ্গন ত্বরান্বিত করে- মন্তব্যটির সাথে আমি একমত পোষণ করি। সত্তর সালের নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের রাজনৈতিক মৃত্যু ঘটেছিল এবং এই নির্বাচনের মাধ্যমে পূর্ব উপস্থিত পাকিস্তান যে এক রাষ্ট্র হতে পারেনা, সে সত্য সবার সামনে স্পষ্ট হয়েছিল। ১৯৭০ সালের নির্বাচনে ফলাফলই পাকিস্তানের মৃত্যুবার্তা ঘোষণা করেছিল। এ নির্বাচন প্রমাণ করেছিল, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে জাতীয় সংহতির অভাব প্রকটভাবে বিদ্যমান। কারণ এ নির্বাচনের ফলাফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দুটি দলই জাতীয় সত্তা হারিয়ে ফেলে এবং আঞ্চলিক দলে পরিণত হয়। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান মিলে যে একটি যুক্তরাষ্ট্রীয় সরকার কখনো সম্ভব নয়টা পূর্ব বাংলা নেতৃত্ববৃন্দ এবং জনতা বুঝতে পেরেছিল।একইভাবে পশ্চিম পাকিস্তানি শাসকরাও এ ব্যাপারটি অনুধাবন করতে পারে এবং তার ঐ ভিত্তিতে পূর্ব বাংলার বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্ত লিপ্ত হয়েছিল। নির্বাচনের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরের নানা টালবাহানা করে পাকিস্তান রাজনৈতিক পরিবেশকে পুরোপুরি অশান্ত করে তুলেছিল। সালে পাকিস্তানের জাতীয়তাবাদের ধারণা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। আর এভাবে ১৯৭০ সালের নির্বাচনে ফলাফল যুক্তরাষ্ট্রীয় পাকিস্তানের মৃত্যুবার্তা ঘোষণা করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন অর্থাৎ ১৯৭০ সালের নির্বাচন বস্তুর পক্ষের রাষ্ট্রটির রাজনৈতিক মৃত্যু ঘটায় আর তাই আমি প্রশ্নোক্ত মন্তব্যটির সাথে আমি একমত পোষণ করি।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত নির্বাচনের ফলাফল পাকিস্তানের ভাঙ্গন ত্বরান্বিত করে- তোমার মতাম…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর