উদ্দীপকে রচনাসমূহ তোমার পঠিত যে বিয়কান্তক ঘটনাকে স্মরণ করিয়ে দেয় তার পটভূমি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রচনা সমূহ আমার পঠিত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বিয়োগান্তক ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাংলাদেশ জাতীয় জীবনে এক অবিস্মরণীয় ঘটনা। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হবার পর শাসকগোষ্ঠী পূর্ব বাংলার জনগণের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তার মধ্যে প্রথম ও প্রধান হলে ভাষার ওপর আঘাত। খাজা নাজিম উদ্দিন কর্তৃক উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণার পর বাংলার আপামর জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং প্রতিবাদ জানায়। মাতৃভাষা রক্ষায় ১৯৫২ সালের ৩১ জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। পরবর্তীতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি প্রদেশব্যাপী রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে পূর্ব পাকিস্তানের গর্ভনর নুরুল আমিন ২০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৪৪ ধারা জারি করে। কিন্তু ছাত্র সমাজ ১৪৪ধারা ভঙ্গ করে পূর্ব নির্ধারিত ২১ ফেব্রুয়ারি তারিখে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান তুলে ঢাকায় রাজপথে মিছিল বের করে। পুলিশ মিছিলে গুলি চালায় এবং অনেককে গ্রেফতার করে । গুলিতে সালাম, বরকত, রফিক,জব্বারসহ নাম না জানা অনেকে শহীদ হয় । এ ছাত্র হত্যার প্রতিবাদে দেশের আপামর জনসাধারণ ক্ষোভে ফেটে পড়ে। এর একপর্যায়ে ১৯৫৬ সালের সংবিধানে পাকিস্তান সরকার উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা ঘোষণা করতে বাধ্য হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রচনাসমূহ তোমার পঠিত যে বিয়কান্তক ঘটনাকে স্মরণ করিয়ে দেয়…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর