উক্ত কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছে- তুমি কি একমত? বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপাকে উল্লিখিত কর্মসূচি তথা ৬ দফার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছে- উক্তির সাথে আমি একমত পোষণ করছি। বাঙালের মুক্তির সংগ্রাম ও আন্দোলনের ইতিহাসে এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় ৬ দফার প্রভাব খুবই গুরুত্বপূর্ণ, যা ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ঘোষণা করেন। এ কর্মসূচি সর্বস্তরে বাঙ্গালীদের মধ্যে একটি মুক্তির সনদ। পাকিস্তানি সামরিক জান্তার শাসন শোষণের বিরুদ্ধে এটি ছিল বাঙ্গালীদের আনুষ্ঠানিক প্রতিবাদ এবং সুনির্দিষ্ট দাবিনামা। বাংলা সাহিত্য শাসন প্রতিষ্ঠায় ৬ দফা বিশেষ গুরুত্ব বহন করে। ৬দফা ছিল বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত প্রকাশ। এর ভিত্তিতে পূর্ব বাংলার সকল শ্রেণীর মানুষের মধ্যে একটি সুদৃঢ় সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক ঐক্য গড়ে ওঠে এবং এ ঐক্য বাঙালীদের স্বাধীকার আন্দোলনে প্রেরণা যোগায়। ৬ দফার মধ্য দিয়ে পাকিস্তান নামক বৈষম্যমূলক ও অকার্যকর রাষ্ট্র ব্যবস্থা কে ভেঙে বাঙালি জাতির মুক্তির অর্জনের লক্ষ্যে স্থির হয়। এ ৬ দফাকে সামনে রেখে জনগণ ১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করে। পূর্ব বাংলার জনগণের না মেনে পাকিস্তান সামরিক শাসক নানারকম ষড়যন্ত্রের মেতে উঠে। এরূপ পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান তার ৭ মার্চের ঐতিহাসিক ভাষনের স্বাধীনতার ডাক দেন। ২৫ মার্চ রাতে তারা শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে নিরস্ত্র বাঙালির জনগণকে লিখতে হয়। গ্রেপ্তারের আগে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণায় উদ্দীপ্তি হয়ে বাংলার মানুষ রক্ত খেয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।সর্বোপরি বলা যায়, বঙ্গবন্ধু তার ৬ দফা কর্মসূচির মাধ্যমে সমগ্র বাঙালি জনগণকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছে- তুমি কি একমত…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর