স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটনাটি তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উদ্দীপকে বর্ণিত ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ভাষা শহীদদের আত্মদানের ঘটনা পরবর্তীকালে প্রতিটি সংগ্রামের সূতিকাগার হিসেবে ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলন ছিল পাকিস্তান শাসনামলে বাঙ্গালীদের অধিকার আদায়ের প্রথম সফল ও ফলপ্রসু একটি আন্দোলন। এ আন্দোলনের ফলে বাঙ্গালীদের ন্যায্য অধিকার আদায়ের মাধ্যমে বিজয় অর্জিত হয়। সেই সাথে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়। এ আন্দোলন থেকে বাঙালিরা শিক্ষা অর্জন করতে সক্ষম হন যে, আন্দোলন চাললাম ব্যতীত কোন অধিকার আদায় করা সম্ভব নয়। ভাষা আন্দোলন একটি জাতীয় চেতনার জন্ম দেয়। এ চেতনা পরবর্তীকালে সব আন্দোলন ও সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ভাষা আন্দোলনের প্রেরণায় ১৯৫৪ সালের পাকিস্তানের বাঙালিরা অভূতপূর্ব বিজয় অর্জন করে। ১৯৬২ সালের শিক্ষানীতি বিরোধী আন্দোলন ভাষা আন্দোলন অনুপ্রেরণা যোগায়। ১৯৬৬ সালের ৬ দফা দাবি ভাষা আন্দোলনের ফলে উৎসারিত চেতনারই সম্প্রসারিত রূপ। একইভাবে ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০- এর নির্বাচনেও এর প্রভাব বিদ্যমান। আর বাঙালি জাতির মুক্তির আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ১৯৭১ এর মুক্তিযুদ্ধে বীর বাঙালি সেনানিরা যে বীরত্ব,ত্যাগ- তিতিক্ষা দেখিয়েছে। তা ভাষা আন্দোলনের ধারা অর্জিত বীরত্বেরই ফল।সুতরাং বলা যায়, স্বাধীন বাংলাদেশের অভ্যদয়ে ভাষা আন্দোলনে ভাষা শহীদদের আত্মত্যাগ এর ঘটনাটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটনাটি ত…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর