উদ্দীপকে বর্ণিত আন্দোলনের ফলাফল বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আন্দোলন অর্থাৎ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলাফল সুদূরপ্রসারী। ১৯৬৯ সালের গণআন্দোলন হঠাৎ করে গণঅভ্যুত্থানের রূপ নেইনি।পূর্ব পাকিস্তানের জনগণের বিভিন্ন ক্ষোভ,হতাশা, অপ্রাপ্তি, নির্যাতন, শোষণ, বাঞ্ছনা প্রভৃতির বিরুদ্ধে সমন্বিত আন্দোলন ছিল ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান। এটি পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের রূপ নেয়। আইয়ুব খানের স্বৈরাচারী ভূমিকার কারণে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সকল অংশেই গণঅসন্তোষ দানা বাধঁতে থাকে। ১৯৬৮ সালের ডিসেম্বর থেকে ১৯৬৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ব ও পশ্চিম পাকিস্তানের আইয়ুব বিরোধী অসন্তোষ ও বিক্ষোভ চরম আকার ধারণ করে। ১৯৬৯ সালের ১৮ই জানুয়ারি ১১ দফার ভিত্তিতে ছাত্র ধর্মঘট পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র ১৪৪ধারা ভঙ্গ করে এবং আহত অবস্থায় বন্দী হয়। ২০ জানুয়ারি হাজার হাজার ছাত্র জনতা পুলিশ এবং ইপিআর এর সাথে অসম লড়ে অবতীর্ণ হয়। পুলিশ একপর্যায়ে পশ্চাৎপসরণ করলে বিরাট একটি মিছিল শহীদ মিনারের দিকে অগ্রসর হয়। এখানে পুলিশের গণবর্শনে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আসাদুজ্জামান। ২১ জানুয়ারি আসাদের রক্তমাখা শার্ট নিয়ে বহু লোক রাস্তার নেমে পড়ে এবং এর ফলে তাদের মধ্যে এক চেতনা সৃষ্টি হয়। পরবর্তীতে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি হিসেবে ছাত্ররা আন্দোলন অব্যাহত রাখে। ছয় দফা এবং ছাত্রদের ১১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পূর্ণ আঞ্চলিক স্বার্থের দাবি না মানলে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি আরো মজবুত হয়। এছাড়া গণঅভ্যুত্থানের আন্দোলনের প্রেক্ষিতে আইয়ুব খানের পতন হলে ১৯৭০ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ফলের জনগণের এ বিজয়কে নস্যাৎ করার লক্ষ্যে পাকিস্তানি শাসকগোষ্ঠী তৎপর হয়ে উঠলে স্বাধীনতা সংগ্রাম অনিবার্য হয়ে ওঠে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আন্দোলনের ফলাফল বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর