বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উক্ত আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলন বাঙ্গালি জাতীয়তাবাদ বিকাশে যথেষ্ট অবদান রেখেছে বলে আমি মনে করি। বাঙালী রাজনৈতিক ইতিহাসে ভাষা আন্দোলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এ আন্দোলন-পূর্ব গণতান্ত্রিক আন্দোলন কে একধাপ এগিয়ে নিয়ে যায়।পূর্ব বাংলার জনগণের মধ্যে এ আন্দোলনের নতুন জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটায়। বাঙালির ঐক্যবদ্ধ এ আন্দোলনই বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদাদান করে। বাঙালি গণ সচেতনতার প্রথম বহিঃপ্রকাশ ঘটায় এই ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলা জাতীয়তাবাদের চেতনার বিকাশ ঘটে, বাঙালি ঐক্যবদ্ধ হয় এবং অন্যায়ের প্রতিবাদ করতে শিখে। তাদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটে, সচেতনতা সৃষ্টি হয় এবং বাংলা ভাষা ও সংস্কৃতিতে নতুন প্রাণাবেগ সৃষ্টি হয়। উক্ত আন্দোলন পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পথকে প্রশস্ত করে। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে প্রথম সংঘটিত এই গণআন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমেই বাঙালি জাতি স্বকীয়তা বজায় রাখা এবং নিজের অস্তিত্ব রক্ষার প্রয়োজনীয় তাকে যথাযথভাবে উপলব্ধি করতে সক্ষম হয়। এর অনুপ্রেরণার ভিত্তিতে পরবর্তীতে বাংলাদেশের অন্যান্য আন্দোলন সংঘটিত হয়। তাই আমি মনে করি, ভাষা আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদ বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উক্ত আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ কর।
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর