তোমার পাঠ্যবইয়ের আলোকে উদ্দীপকে বর্ণিত মামলাটির ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত একটি ঐতিহাসিক মামলা তথা আগরতলা মামলার সাদৃশ্য রয়েছে। এই মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে প্রধান আসামি করে আরো ৩৪ জন খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিত্বকে অর্থাৎ মোট ৩৫ জনকে আসামি করা হয়, যা ঐতিহাসিক আগরতলা মামলা নামে পরিচিত। তৎকালীন পূর্ব পাকিস্তানের শেখ মুজিব ছিলেন জনগণের একজন প্রাণপ্রিয় নেতা। শাসক শ্রেণীর দমন পিড়ন ও শোষণে অতিষ্ঠ জনগণ ক্রমশ সরকার বিরোধী হয়ে উঠছিল। আর সেই দানা বেঁধে ওঠা ক্ষোভকে সংঘবদ্ধ করে স্বাধীনতার দিকে নিয়ে যাচ্ছিলেন শেখ মুজিব।বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য স্বৈরাচারী আইয়ুব -মোনায়েম সরকার শেখ মুজিব ও আওয়ামী লীগকে চিরতরে ধ্বংসের ষড়যন্ত্র করে থাকে। ছয় দফা আন্দোলনের জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দেশরক্ষা আইনে মুজিবকে আটক করে ও বেকসুর খালাস করে দেওয়া হয়। পরবর্তীতে আরো শক্ত ও কঠিন অজুহাতে গ্রেপ্তারই ছিল এর উদ্দেশ্য। বেকসুর খালাসের পর রেলগেটের বাইরে পা রাখার সাথে সাথে শেখ মুজিবকে মিথ্যা ও সাজানো আগরতলা মামলায় পুনরায় গ্রেফতার করা হয়। সুতরাং, উদ্দীপকের সাথে আমার পঠিত একটি ঐতিহাসিক মামলার সাদৃশ্য রয়েছে এবং উক্ত মামলাটি হলো ঐতিহাসিক আগরতলা মামলা।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
তোমার পাঠ্যবইয়ের আলোকে উদ্দীপকে বর্ণিত মামলাটির ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর