উক্ত নির্বাচনের ফলাফল পাকিস্তানের ভাঙ্গন ত্বরান্বিত করে-তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: উক্ত নির্বাচনের ফলাফল অর্থাৎ ১৯৫৪ সালের নির্বাচনের ফলাফল পাকিস্তানের ভাঙ্গন ত্বরান্বিত করে -আমি এই বক্তব্যের সাথে একমত । ১৯৫৪ সালের নির্বাচনে তাৎপর্য বাঙালি জাতির কাছে চিরস্মরণীয়। কেননা ১৯৫৪ সালের নির্বাচন ছিল মুসলিম লীগের অন্যায়, বৈষম্যমূলক, ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালির ঐক্যবোধ প্রতিবাদ।বাঙালির জাতি এ নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগকে বুঝিয়ে দেয় যে, তারা পূর্ব বাংলার মুসলিম লীগকে আর চায় না। যুক্ত ফ্রন্টের নেতৃত্ববৃন্দের জনপ্রিয়তা, বিশেষ করে তরুণ নেতৃত্বের জনপ্রিয়তা পূর্ব বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথ সুগম করে। কারণ অনেক তরুণ নেতার কাছে মুসলিম লীগের বড় বড় নেতৃত্বের পরাজয় ঘটে। এছাড়া যুক্ত ফ্রন্টের মধ্যে আওয়ামী লীগ মুসলিম লীগের সর্বোচ্চ আসন ভবিষ্যতে তাদের পূর্ববাংলায় বলিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠায় ইঙ্গিত বহন করে। এ নির্বাচনের মাধ্যমে পূর্ব বাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষ ধারার সৃষ্টি হয়। সর্বোপরি এ নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ ও বাংলায় নেতৃত্বের প্রতি বাঙালির মনে ব্যাপক অনাস্থা জন্মায়। তারা বুঝতে পারে পশ্চিম পাকিস্তানি ও তাদের এদেশীয় দোসরদের দ্বারা বাঙালির প্রকৃত মুক্তির লাভ সম্ভব নয়। ফলে বাঙালি জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে পূর্ব পাকিস্তান স্বায়ত্ত শাসনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করে। সুতরাং উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ছিল ৫২ এর ভাষা আন্দোলন পরবর্তী নির্বাচন, যেখানে বাঙালি তাদের জাতীয়তাবাদী শক্তির প্রথম প্রকাশ ঘটে। এর মাধ্যমে বাঙালির মনে স্বায়ত্তশাসিত পূর্ব পাকিস্তানের আকাঙ্ক্ষা জাগ্রত হয়। তাছাড়া উক্ত নির্বাচনে জয়লাভ পাকিস্তানের বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে বাঙালি জাতিকে রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ করে। এভাবে উক্ত নির্বাচন বাঙালীর অধিকার আন্দোলনের পাথেয় হিসেবে কাজ করে। যার ফলে মাত্র কয়েক বছরের মধ্যেই স্বাধীন বাংলাদেশের উদ্ভব ঘটে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত নির্বাচনের ফলাফল পাকিস্তানের ভাঙ্গন ত্বরান্বিত করে-তুমি কি একম…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর