শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ইঙ্গিত পূর্ণ নির্বাচনের সাথে তোমার পঠিত যে নির্বাচনের মিল রয়েছে? তার ফলাফল লেখ।

উত্তর: নির্বাচনের সাথে আমার পঠিত ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন বা যুক্তফ্রন্ট নির্বাচনেv সাদৃশ্য রয়েছে। কারণ উক্ত নির্বাচনে কয়েকটি দলের সমন্বয়ে অর্থাৎ পাঁচ দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়, তাদের নির্বাচনী ইশতেহারে ২১ দফা ঘোষণা করা হয় এবং ব্যাপকভাবে জয়লাভ করে। নির্বাচনের ফলাফলে দেখা যায়, যুক্তফ্রন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়। নির্বাচনের মোট আসন ছিল ৩০৯। এর মধ্যে ২৩৭ টি মুসলিম আসনের মধ্যে সংরক্ষিত মহিলা আসন সহ যুক্তফ্রন্ট ২২৪টি আসন লাভ করে। মুসলিম লীগ মাত্র ৯ টি আসনে বিজয়ী হয়। স্বতন্ত্র প্রার্থী ৪ টিতে বিজয় লাভ করে অমুসলিমদের জন্য ৭২ টি আসনের ১৩ টি যুক্তফ্রন্ট,২৪টিতে কংগ্রেস, ২৭ টিতে তফসিল ফেডারেশন, খ্রিস্টান সম্প্রদায় ১ টি ও বৌদ্ধ সম্প্রদায় ২ টি, কমিউনিস্ট পার্টি ৪ টি ও স্বতন্ত্র প্রার্থী ১টিতে বিজয়ী হয়। নির্বাচনে মুসলিম লীগ পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের ক্ষমতা হারায়। যুক্তফ্রন্ট শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে সরকার গঠন করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, পাকিস্তানি শাসক গোষ্ঠী এ সরকারকে স্থায়ী হতে দেয়নি। ১৯৫৪ সালের ২৯ মে যুক্তফ্রন্ট সরকারের পতন ঘটলে পূর্ব বাংলার গর্ভনর শাসন বলবৎ করা হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে ইঙ্গিত পূর্ণ নির্বাচনের সাথে তোমার পঠিত যে নির্বাচনের মিল …

উদ্দীপক

'ক' একটি সদ্য স্বাধীন রাষ্ট্র। হাজার মাইল ব্যবধানের দুটি অঞ্চল নিয়ে গঠিত। পশ্চিমাঞ্চলে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলেও পূর্বাঞ্চলের দুই বছর পর নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচনের শাসক দলের বিপরীতে কয়েকটি দলের সমন্বয়ে একটি জোট গঠিত হয়। নির্বাচনী জোটটি ২১ দফা কর্মসূচি নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয় এবং ব্যাপকভাবে জয়লাভ করে।

Sylhet · 2022

উত্তর

৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

উত্তর

১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে নিখিল ভারত মুসলিম লীগ বার্ষিক সম্মেলনে বাংলার কৃতিসন্তান শেরে বাংলা এ. কে. ফজলুল হক যে প্রস্তাব পাঠ করেন সে প্রস্তাবই আল্লাহর প্রস্তাব নামে খ্যাত। লাহোর প্রস্তাবে বলা হয়, ভৌগলিক অবস্থান অনুযায়ী সন্নিহিত অবস্থান সমূহকে অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে। প্রয়োজন মত সিমা পরিবর্তন করে সেসব স্থানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেসব অঞ্চল সমূহের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এসব স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম। লাহোর প্রস্তাবের ভিত্তিতে ১৯৪৭ সালের ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

উত্তর

নির্বাচনের সাথে আমার পঠিত ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন বা যুক্তফ্রন্ট নির্বাচনেv সাদৃশ্য রয়েছে। কারণ উক্ত নির্বাচনে কয়েকটি দলের সমন্বয়ে অর্থাৎ পাঁচ দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়, তাদের নির্বাচনী ইশতেহারে ২১ দফা ঘোষণা করা হয় এবং ব্যাপকভাবে জয়লাভ করে। নির্বাচনের ফলাফলে দেখা যায়, যুক্তফ্রন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়। নির্বাচনের মোট আসন ছিল ৩০৯। এর মধ্যে ২৩৭ টি মুসলিম আসনের মধ্যে সংরক্ষিত মহিলা আসন সহ যুক্তফ্রন্ট ২২৪টি আসন লাভ করে। মুসলিম লীগ মাত্র ৯ টি আসনে বিজয়ী হয়। স্বতন্ত্র প্রার্থী ৪ টিতে বিজয় লাভ করে অমুসলিমদের জন্য ৭২ টি আসনের ১৩ টি যুক্তফ্রন্ট,২৪টিতে কংগ্রেস, ২৭ টিতে তফসিল ফেডারেশন, খ্রিস্টান সম্প্রদায় ১ টি ও বৌদ্ধ সম্প্রদায় ২ টি, কমিউনিস্ট পার্টি ৪ টি ও স্বতন্ত্র প্রার্থী ১টিতে বিজয়ী হয়। নির্বাচনে মুসলিম লীগ পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের ক্ষমতা হারায়। যুক্তফ্রন্ট শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে সরকার গঠন করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, পাকিস্তানি শাসক গোষ্ঠী এ সরকারকে স্থায়ী হতে দেয়নি। ১৯৫৪ সালের ২৯ মে যুক্তফ্রন্ট সরকারের পতন ঘটলে পূর্ব বাংলার গর্ভনর শাসন বলবৎ করা হয়।

উত্তর

উক্ত নির্বাচনের ফলাফল অর্থাৎ ১৯৫৪ সালের নির্বাচনের ফলাফল পাকিস্তানের ভাঙ্গন ত্বরান্বিত করে -আমি এই বক্তব্যের সাথে একমত । ১৯৫৪ সালের নির্বাচনে তাৎপর্য বাঙালি জাতির কাছে চিরস্মরণীয়। কেননা ১৯৫৪ সালের নির্বাচন ছিল মুসলিম লীগের অন্যায়, বৈষম্যমূলক, ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালির ঐক্যবোধ প্রতিবাদ।বাঙালির জাতি এ নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগকে বুঝিয়ে দেয় যে, তারা পূর্ব বাংলার মুসলিম লীগকে আর চায় না। যুক্ত ফ্রন্টের নেতৃত্ববৃন্দের জনপ্রিয়তা, বিশেষ করে তরুণ নেতৃত্বের জনপ্রিয়তা পূর্ব বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথ সুগম করে। কারণ অনেক তরুণ নেতার কাছে মুসলিম লীগের বড় বড় নেতৃত্বের পরাজয় ঘটে। এছাড়া যুক্ত ফ্রন্টের মধ্যে আওয়ামী লীগ মুসলিম লীগের সর্বোচ্চ আসন ভবিষ্যতে তাদের পূর্ববাংলায় বলিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠায় ইঙ্গিত বহন করে। এ নির্বাচনের মাধ্যমে পূর্ব বাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষ ধারার সৃষ্টি হয়। সর্বোপরি এ নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ ও বাংলায় নেতৃত্বের প্রতি বাঙালির মনে ব্যাপক অনাস্থা জন্মায়। তারা বুঝতে পারে পশ্চিম পাকিস্তানি ও তাদের এদেশীয় দোসরদের দ্বারা বাঙালির প্রকৃত মুক্তির লাভ সম্ভব নয়। ফলে বাঙালি জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে পূর্ব পাকিস্তান স্বায়ত্ত শাসনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করে। সুতরাং উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ছিল ৫২ এর ভাষা আন্দোলন পরবর্তী নির্বাচন, যেখানে বাঙালি তাদের জাতীয়তাবাদী শক্তির প্রথম প্রকাশ ঘটে। এর মাধ্যমে বাঙালির মনে স্বায়ত্তশাসিত পূর্ব পাকিস্তানের আকাঙ্ক্ষা জাগ্রত হয়। তাছাড়া উক্ত নির্বাচনে জয়লাভ পাকিস্তানের বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে বাঙালি জাতিকে রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ করে। এভাবে উক্ত নির্বাচন বাঙালীর অধিকার আন্দোলনের পাথেয় হিসেবে কাজ করে। যার ফলে মাত্র কয়েক বছরের মধ্যেই স্বাধীন বাংলাদেশের উদ্ভব ঘটে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।