উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ঘটনা বলে সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত যে ঘটনা সদস্য রয়েছে তা হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন। ১৯৪৭ সালের শুরু থেকে পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রভাষায় কি হবে তা নিয়ে মতবিরোধ শুরু হয়। পাকিস্তান স্বাধীন হওয়ার পর বিষয়টি গুরুত্ব লাভ করে। পূর্ব পাকিস্তানের মাতৃভাষা বাংলা হলেও মুসলিম লীগ নেতারা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়। ফলে মোট জনগোষ্ঠীর ৫৬% এর জোরপূর্বক অন্য ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে আরোপ করার প্রস্তুতি চলতে থাকে। এমতাবস্থায় বাঙ্গালীদের মধ্যে এক প্রতিক্রিয়ার প্রথমে আনুষ্ঠানিকভাবে গণপরিষদে প্রস্তাব ও তা আগ্রহ হলে বিদ্রোহ দানা বাঁধতে থাকে। পর্যায়ক্রমে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বে আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়। আন্দোলন দমিয়ে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পূর্বপরিকল্পনা অনুযায়ী সংগ্রামী ছাত্র সমাজ ১৪৪ ধারা ভঙ্গ করে শোভাযাত্রা সহ রাষ্ট্রভাষা বাংলার দাবি নিয়ে প্রাদেশিক পরিষদ ভবনে যাওয়ার জন্য রওনা করে। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানের শান্তিপূর্ণ যে যাত্রার এক পর্যায়ে পুলিশ ও ইপিয়ার লাঠিচার্জ ও গুলি নিক্ষেপ করে। এতে সালাম, বরকত, রফিক, শফিক, জব্বরসহ অনেকে শহীদ হন। ফলে আন্দোলন আরো বেগবান হয়ে তুমুল হয়ে ওঠে। এক পর্যায়ে সরকার নমনীয় হয়ে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয়। উদ্দীপকে ঘটনার প্রতিফলন রয়েছে।এতে দেখা যায় সদ্য স্বাধীন দেশে সংখ্যাগরিষ্ঠদের মাতৃভাষার রাষ্ট্রভাষা স্বীকৃতি পায়নি। তার দাবিতে শাসকগোষ্ঠী কর্ণপাত না করে নিপীড়ন জালালের তীব্র আন্দোলনের মুখে এক পর্যায়ে দাবি মেনে নিতে বাধ্য হয় তারা। অর্থাৎ উদ্দীপকের ঘটনাবলী ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ঘটনা বলে সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর