তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে উক্ত নির্বাচনের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে উক্ত নির্বাচন অর্থাৎ ১৯৫৪ সালে নির্বাচনের গুরুত্ব অপরিসীম। ১৯৫৪ সালে নির্বাচনের তাৎপর্য বাঙালি জাতির কাছে চির স্মরণীয়। কেননা ১৯৫৪ সালের নির্বাচন ছিল মুসলিম লীগের অন্যায়, বৈষম্যমূলক, ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ। বাঙালির জাতি এ নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ কে বুঝিয়ে দেয় যে, তারা পূর্ব বাংলার মুসলিম লীগকে আর চায়না। যুক্ত ফ্রন্ট এর নেতৃত্ববৃন্দের জনপ্রিয়তা, বিশেষ করে তরুণ নেতৃত্বের জনপ্রিয়তা পূর্ব বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব তড়িৎ পথ সুগম করে। কারণ অনেক তরুণ নেতার কাছে মুসলিম লীগের বড় বড় নেতৃত্বের পরাজয় ঘটে। এছাড়া যুক্তফ্রন্টের মধ্যে আওয়ামী মুসলিম লীগের সর্বোচ্চ আসন লাভ ভবিষ্যতে তাদের পূর্ব বাংলার বলিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠার ইঙ্গিত বহন করে। এ নির্বাচনের মাধ্যমে পূর্ব বাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষ ধারার সৃষ্টি হয়। সর্বোপরি এ নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ নেতৃত্বের প্রতি বাঙালির মনের ব্যাপক অনাস্থা জন্মায়। তারা বুঝতে পারে পশ্চিম পাকিস্তানি ও তাদের এ দেশের দোসরদের দ্বারা বাঙালির প্রকৃত মুক্তি লাভ সম্ভব নয়। ফলে বাঙালি জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে পূর্ব পাকিস্তান স্বায়ত্তশাসনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে উক্ত নির্বাচনের গুরুত্ব বিশ্লেষণ কর।
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর